top of page
নিউজরুম
রাশট্রিক্স ২৪X৭


শ্রীভূমি নয়, এবার পুজোয় সুজিত বসু থাকছেন শ্রীঘরেই,খারিজ জামিনের আবেদন
শ্রীভূমি নয়, এবার পুজোয় সুজিত বসু থাকছেন শ্রীঘরেই। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট দক্ষিণ দমদম পুরসভা নিয়োগে বেনিয়ম! তার মাস্টার মাইন্ড সুজিত বসু। কলকাতা হাইকোর্টে সুজিতের জামিনের বিরোধিতায় জোরালো সওয়াল ইডির। প্রায় ২৫০ কোটি টাকার বেশি এই দুর্নীতির প্রায় ২০ কোটি টাকা এসেছে সুজিত বসুর হাত ধরেই, সম্প্রতি তার বিরুদ্ধে দাখিল হওয়া চার্জশিটে অভিযোগ এনেছে ইডি। জামিনের বিরোধিতায় ইডির তরফে সওয়ালে সুজিত বসুকে
3 days ago1 min read


তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের
তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ভাঙচুর এবং তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া ও mob attack-এর অভিযোগের প্রেক্ষিতে কলকাতার পুলিশ কমিশনারকে তাঁর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, পরবর্তী শুনানির আগে কুণাল ঘোষ যাতে আর কোনও জন রোষের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে কলকাতার পুলিশ কমিশনারকে। পাশাপাশি, ভবিষ্যতে তাঁর গাড়িতে ডিম ছোড়া বা তাঁকে লক্ষ্য করে হামলার কোনও ঘটনা ঘটলে, সে বিষয়ে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। শুনানিতে বিচারপতিরা প্রশ্ন তোলেন, নিরাপত্
4 days ago1 min read


তলবের পরও থানায় হাজিরা এড়ালেন অভিষেক, ৪৮ ঘণ্টা সময় চেয়ে পুলিশের কাছে ইমেল
ক্যামাক স্ট্রিটে তৃণমূলের দলীয় দফতরের বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে হওয়া ঘটনার তদন্তে ফের তলব করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোমবার সকাল ১০টায় শেক্সপিয়র সরণি থানায় হাজির হওয়ার কথা থাকলেও তিনি সেখানে যাননি। হাজিরার আগে অন্তত ৪৮ ঘণ্টা সময় চেয়ে থানায় ইমেল করেছেন অভিষেক। ঘটনাটি ২৭ অগস্টের। ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর থাকা ভবন থেকে তৃণমূলের নাম ও প্রতীক-সহ বিলবোর্ড সরানোর চেষ্টাকে ঘিরে পুলিশ, পুরকর্মী ও তৃণমূল সমর্থক
4 days ago1 min read


রাজনীতি ছাড়ার ইঙ্গিত হুমায়ুন কবীরের, রেজিনগরে বিজেপির জয়ের দাবি
আমজনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর রাজনীতি থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিলেন। একই সঙ্গে তাঁর দাবি, রেজিনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি জয়ী হবে। বুধবার সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন হুমায়ুন। রেজিনগরে ভোট চলাকালীন পুলিশের সঙ্গে বচসার পর তাঁকে আটক করা হয়েছিল। প্রায় ১২ ঘণ্টা হেফাজতে থাকার পর মুক্তি পেয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং রাজনৈতিক ব্যবস্থা নিয়ে হতাশার কথা জানান। হুমায়ুন আরও বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকা পর্যন্ত তিনি বিধানসভা
Oct 71 min read


ইডি দফতরে হাজির প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, ফের তলব ৭ অক্টোবর
ইডি দফতরে দ্বিতীয়বার হাজিরা দিতে এলেন ইন্দ্রনীল সেন। দুর্গা পুজোর টিকিট ও পাস বিক্রিতে দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেনকে দ্বিতীয় বার সমন করে ইডি। এর আগে ৩০ শে সেপ্টেম্বর ৮ ঘণ্টারও বেশি সময় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন প্রাক্তন মন্ত্রী। অনুমতি ছাড়াই ইউনেস্কোর (UNESCO) নাম ব্যবহার করে দুর্গাপুজোর ভুয়ো পাস ও প্রিভিউ শো-এর টিকিট বিক্রির অভিযোগ৷ আর সেই টিকিট বিক্রি করে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্
Oct 71 min read


নন্দীগ্রামে ভোট দিলেন শুভেন্দু অধিকারী, টোটোয় চেপে বুথে মুখ্যমন্ত্রী
নন্দীগ্রাম উপনির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৬ অক্টোবর সকালে তিনি সাধারণ মানুষের মতো টোটোয় চেপে ৭৯ নম্বর বুথে গিয়ে ভোট দেন বলে জানা গিয়েছে। ভোট দেওয়ার পর শুভেন্দু অধিকারী স্থানীয় একটি মন্দিরে পুজো দিতে যান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি উপনির্বাচনে জয়ের বিষয়ে ১০০ শতাংশ আত্মবিশ্বাসের কথা জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘আমার অঙ্গীকার, আমৃত্যু আমি নন্দনায়কবাড়ের ভোটার তালিকায় নাম রাখব। আমি আজীবন এখানকার ভোটার থাক
Oct 61 min read


জল্পনায় সিলমোহর! রাজ্যসভা উপনির্বাচনে কোয়েল মল্লিককেই প্রার্থী করল বিজেপি
রাজ্যসভা উপনির্বাচনে অভিনেত্রী কোয়েল মল্লিককে প্রার্থী করার সিদ্ধান্ত ঘোষণা করল বিজেপি। পশ্চিমবঙ্গের যে আসনটি কোয়েল মল্লিকের ইস্তফায় খালি হয়েছিল, সেই আসনেই ১৬ অক্টোবর উপনির্বাচন হবে। কোয়েল মল্লিক চলতি বছরের এপ্রিল মাসে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন। ১৬ জুলাই তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন। নির্বাচন কমিশনের ঘোষণায়, পশ্চিমবঙ্গের ওই আসনে ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ অক্টোবর এবং মনোনয়ন প্রত্যাহ
Oct 41 min read


কেষ্টর কলার ধরে শাসানি! অনুব্রতর সামনেই দলীয় কার্যালয়ে ভাঙচুর
বীরভূমের রাজনীতিতে বেনজির ঘটনা! সিউড়িতে খাস তৃণমূল পার্টি অফিসে ঢুকে দাপুটে নেতা অনুব্রত মণ্ডল (কেষ্ট)-এর সামনেই চলল ব্যাপক তাণ্ডব ও ভাঙচুর! অভিযোগ, আচমকাই ৩ যুবক পার্টি অফিসে ঢুকে 'জয় শ্রীরাম' স্লোগান দিতে শুরু করে। শুধু তাই নয়, খোদ অনুব্রত মণ্ডলের কলার ধরে রীতিমতো শাসানি দেওয়া হয় বলেও বিস্ফোরক অভিযোগ উঠেছে! চোখের সামনে টেবিল ভাঙচুর হলেও চেয়ারে নিশ্চুপ হয়ে বসে থাকতে দেখা যায় একসময়ের দাপুটে এই নেতাকে। এমনকি পরিস্থিতি সামাল দিতে তাঁকে রীতিমতো হাতজোড় করে ক্ষমা চাইতেও দেখা যায় ব
Sep 301 min read


নির্বাচনী প্রতীক নিয়ে হাইকোর্টে ধাক্কা নওশাদের!আইএসএফের ‘খাম’ প্রতীক মামলা খারিজ হাই কোর্টে
নির্বাচনী প্রতীক নিয়ে হাইকোর্টে ধাক্কা নওশাদের প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ করে দিল হাই কোর্ট ভোটপ্রক্রিয়ার মধ্যে হস্তক্ষেপে নারাজ বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ ’খাম’ প্রতীক নিয়ে ২০২১ এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে লড়েছিল আইএসএফ নন্দীগ্রাম এবং রেজিনগরের আসন্ন উপনির্বাচনে সেই প্রতীক হাতছাড়া হয়েছে তাদের। পরিবর্তে আইএসএফ-এর জন্য বরাদ্দ করা হয়েছে ‘আলমারি’ প্রতীক। পুরোনো প্রতীক ফেরত চেয়ে গত ২১ সেপ্টেম্বর কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল ভাঙড়ের বিধায়ক নওশাদের দল। সেই আব
Sep 301 min read


নন্দীগ্রামে হাসিরানি রথের মনোনয়ন নিয়ে কংগ্রেসের মামলা খারিজ হাই কোর্টে
নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের মনোনয়ন নিয়ে কংগ্রেসের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। হাসিরানি রথের নির্বাচনী হলফনামায় বয়স ও শিক্ষাগত যোগ্যতার তথ্য নিয়ে আপত্তি তুলে কংগ্রেস আদালতের দ্বারস্থ হয়েছিল। সেই আবেদনে তাঁর মনোনয়ন বাতিলের দাবিও জানানো হয়েছিল। মামলায় মূল প্রশ্ন ছিল, হলফনামায় হাসিরানির বয়স ৬০ বছরের বেশি বলে উল্লেখ থাকার সঙ্গে ১৯৬৫ সালে মাধ্যমিক পাশের তথ্যের মধ্যে কীভাবে সামঞ্জস্য থাকে। কংগ্রেসের তরফে এই তথ্যকে অসঙ্গতি হিসেবে তুলে ধ
Sep 291 min read


নন্দীগ্রাম উপনির্বাচনে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন, জেলের বাইরে থেকেই লড়বেন
ভোটে লড়তে ৩ সপ্তাহের অন্তর্বর্তী জামিন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, ২১ অক্টোবর আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সংশোধনাগারে বন্দি কংগ্রেস প্রার্থীকে তিন সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট আদালতের পর্যবেক্ষণ, আবেদনকারী মনোনয়ন জমা দেওয়ার পর হেফাজতে যান। তাঁর দাবি, ১৯ বছর পুরনো মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। আদালতে রাজ্য আবেদনকারী যে ওই মামলাগুলিতে দীর্ঘদিন ধরে ‘wanted’ ছিলেন। এমন কোনও নথি দেখাতে পারেনি বলেও আদেশে উ
Sep 291 min read


ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আর্জি, শোভনদেবের মামলা খারিজ সুপ্রিম কোর্টে
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ ১০ জন বিধায়কের পদ খারিজের দাবিতে শোভনদেব চট্টোপাধ্যায়ের করা আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তবে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিধায়কদের বিরুদ্ধে দায়ের হওয়া অযোগ্যতার আবেদনগুলির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে শীর্ষ আদালত। শোভনদেবের আবেদনটি ছিল স্পিকারের কাছে দায়ের হওয়া অযোগ্যতার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ চেয়ে। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ মামলাটি শুনেছে। আদালত জানিয়েছে, স্
Sep 281 min read


জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার নিয়ে হাই কোর্টে অভিষেক, শুনানি ৬ অক্টোবর
জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের কাছে দ্রুত শুনানির আর্জি জানানো হয়। আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে এবং ৬ অক্টোবর মামলাটির শুনানি হবে। অভিষেকের আইনজীবী আদালতে জানান, বিধানসভা নির্বাচনের আগে তাঁর মক্কেল জেড প্লাস নিরাপত্তা পেতেন। নির্বাচনের পরে সেই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে এবং বর্তমানে কয়েক জন হাউস গা
Sep 281 min read


তৃণমূলের নাম-প্রতীক নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, সিদ্ধান্ত নিতে কমিশনকে ৪ মাস সময়
তৃণমূল কংগ্রেসের দলীয় নাম ও জোড়াফুল প্রতীক নিয়ে চলা বিরোধে নির্বাচন কমিশনকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য চার মাস সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর মধ্যে দলের নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে বিরোধের পরিপ্রেক্ষিতে এই সময়সীমা নির্ধারিত হয়েছে। চার সপ্তাহের মধ্যে সব পক্ষকে যাবতীয় নথি কমিশনে জমা দেওয়ার নির্দেশ। এরপর তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন কমিশনকে চূড়ান্ত নিষ্পত্তি করার নির্দেশ। অর্থাৎ নাম প্র
Sep 281 min read


গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি? বড় ইঙ্গিত নীতীন নবীনের
দু’দিনের বঙ্গ সফরের মাঝেই সোমবার সকালে গঙ্গাসাগরে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। সাগরে স্নান করে কপিল মুনির আশ্রমে পুজো দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার দীর্ঘদিনের দাবি নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়।নীতীন নবীন জানান, জাতীয় মেলার দাবি সম্পর্কে তাঁরা অবগত এবং বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা চলছে। তিনি আশা প্রকাশ করেন, দাবি দ্রুত পূরণ হতে পারে। গঙ্গাসাগরের তীর্থক্ষেত্র হিসেবে গুরুত্বের কথাও উল্লেখ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাঁর
Sep 281 min read


শুভেন্দু অধিকারীর ‘মৃত্যু কামনা’ মন্তব্য ঘিরে বিতর্কে হুমায়ুন কবীর
রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে আম জনতা উন্নয়ন পার্টি (AJUP)-র প্রধান তথা বিধায়ক হুমায়ুন কবীরের একটি মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রতিবেদন অনুযায়ী, দলীয় কর্মীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ ও প্রচারে বাধার অভিযোগ তুলে একটি সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবীর শুভেন্দু অধিকারীর দ্রুত মৃত্যুর জন্য প্রার্থনা করার কথা বলেন। বক্তব্যে অতীতের কয়েকটি রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুর প্রসঙ্গও আসে। রেজিনগর উপনির্বাচন ঘিরে হুমায়ুন কবীর এর আগে পুলিশি হয়রানি ও দলী
Sep 271 min read


উত্তরপাড়ার পর বেলেঘাটায় ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ
উত্তরপাড়ার ঘটনার একদিন পর কলকাতার বেলেঘাটায় ফের তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়ি ঘিরে হামলার অভিযোগ উঠেছে। কুণাল ঘোষের দাবি, কয়েকজন বাইক আরোহী তাঁর গাড়ির পিছু নেয় এবং একটি অনুষ্ঠানস্থলে ঢোকার আগে গাড়ির পথ আটকে হামলা চালানোর চেষ্টা করা হয়। তাঁর অভিযোগ, রিভলভার ও হাতুড়ি নিয়ে গাড়ির কাচ ভাঙার চেষ্টা করা হয়। ঘটনার পর তিনি নারকেলডাঙা থানায় পৌঁছন। কুণাল ঘোষের অভিযোগ অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর বেলেঘাটার ৩৪ নম্বর ওয়ার্ডে উন্নয়নমূলক কাজের জায়গা দেখতে যাওয়ার পথে তাঁর গাড়িকে অনুসরণ করা
Sep 271 min read


বঙ্গ বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, রাজ্য মুখপাত্র হলেন সজল ঘোষ
পুরভোটের আগে পশ্চিমবঙ্গ বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল। ৪৩টি সাংগঠনিক জেলার ইনচার্জদের তালিকা প্রকাশ করেছে দল। একইসঙ্গে বরানগরের বিধায়ক সজল ঘোষকে দলের রাজ্য মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। সাংগঠনিক জেলার দায়িত্বে একাধিক রাজ্য পদাধিকারী, বিধায়ক এবং প্রাক্তন জেলা পদাধিকারীকে রাখা হয়েছে। তালিকায় বনগাঁ, বসিরহাট, উত্তর কলকাতা, বারাকপুর, যাদবপুর, হুগলি-সহ বিভিন্ন সাংগঠনিক জেলার ইনচার্জের নাম রয়েছে। সাংগঠনিক তালিকা প্রকাশের পাশাপাশি মালদহ বিভাগে কো-কনভেনার করা হয়েছে সদ্য ওবিসি মোর্চার
Sep 271 min read


২৭-২৮ সেপ্টেম্বর দু’দিনের বঙ্গ সফরে নীতিন নবীন, বৈঠক রাজ্য নেতৃত্ব-সহ সাংসদ, বিধায়কদের সঙ্গে
বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ২৭ ও ২৮ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে দু’দিনের সফরে আসছেন। দলীয় সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে তাঁর এই সফরে রাজ্য নেতৃত্ব, দলের কোর গ্রুপ, সাংসদ ও বিধায়কদের সঙ্গে একাধিক বৈঠক হওয়ার কথা। সফরসূচি অনুযায়ী, রাজ্য কোর গ্রুপ ও শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে দলের সাংগঠনিক পরিস্থিতি এবং বুথ ও তৃণমূল স্তরে সংগঠন শক্তিশালী করার বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে। পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ ও বিধায়কদের সঙ্গেও আলাদা করে মতবিনিময়ের কথা রয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিব
Sep 261 min read


জন্ম ১৯৬৬-তে, মাধ্যমিক পাশ ১৯৬৫-তে!হাসিরানি রথের হলফনামা মামলা: নন্দীগ্রাম উপনির্বাচনে হাই কোর্টের রায় সংরক্ষিত
নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনী হলফনামা নিয়ে মামলায় কলকাতা হাই কোর্ট রায় সংরক্ষিত রেখেছে।
Sep 251 min read
bottom of page
