top of page

নন্দীগ্রাম উপনির্বাচনে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন, জেলের বাইরে থেকেই লড়বেন

Writer: WTN  News Network
WTN News Network
Sep 29
1 min read

ভোটে লড়তে ৩ সপ্তাহের অন্তর্বর্তী জামিন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, ২১ অক্টোবর আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের



উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সংশোধনাগারে বন্দি কংগ্রেস প্রার্থীকে তিন সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট


আদালতের পর্যবেক্ষণ, আবেদনকারী মনোনয়ন জমা দেওয়ার পর হেফাজতে যান। তাঁর দাবি, ১৯ বছর পুরনো মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

আদালতে রাজ্য আবেদনকারী যে ওই মামলাগুলিতে দীর্ঘদিন ধরে ‘wanted’ ছিলেন। এমন কোনও নথি দেখাতে পারেনি বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।


আদালত আরও উল্লেখ করেছে, আবেদনকারী একজন রাজনৈতিক কর্মী এবং ২০০৭ সালের একাধিক ঘটনায় তাঁর রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে। নন্দীগ্রামের ঘটনাবলি পশ্চিমবঙ্গের ইতিহাসের, বিশেষত কৃষক আন্দোলনের, একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলেও আদালত পর্যবেক্ষণ করেছে।


জামিনের শর্ত

তিন সপ্তাহের অন্তর্বর্তী জামিন


আবেদনকারীকে তাঁর মোবাইল নম্বর সংশ্লিষ্ট থানার OC-কে দিতে হবে


প্রতিদিন দু’বার তাঁকে ফোন করবেন OC


সকাল ৮:৩০–১০:০০টা

রাত ৯:৩০–১০:৩০টা


২১ অক্টোবর আত্মসমর্পণ করতে হবে


১০,০০০ করে দুটো জামিনদার বন্ড জমা দিতে হবে


আদালতের নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট সময়সীমার পর তাঁকে ফের আত্মসমর্পণ করতে হবে।


Comments


bottom of page