top of page

রাজনীতি ছাড়ার ইঙ্গিত হুমায়ুন কবীরের, রেজিনগরে বিজেপির জয়ের দাবি

Writer: Rashtrix News Desk
Rashtrix News Desk
Oct 7
1 min read

আমজনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর রাজনীতি থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিলেন। একই সঙ্গে তাঁর দাবি, রেজিনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি জয়ী হবে।

বুধবার সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন হুমায়ুন। রেজিনগরে ভোট চলাকালীন পুলিশের সঙ্গে বচসার পর তাঁকে আটক করা হয়েছিল। প্রায় ১২ ঘণ্টা হেফাজতে থাকার পর মুক্তি পেয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং রাজনৈতিক ব্যবস্থা নিয়ে হতাশার কথা জানান।

হুমায়ুন আরও বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকা পর্যন্ত তিনি বিধানসভায় যাবেন না। নওদার মানুষের কাছে ক্ষমাও চান তিনি। তবে এখনই বিধায়ক পদ ছাড়ার কথা ঘোষণা করেননি। নিজের এলাকার মানুষের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

রেজিনগর নিয়ে হুমায়ুনের দাবি, মুসলিম-অধ্যুষিত এই কেন্দ্রে বিজেপিই জিতবে। ভোটপ্রক্রিয়া সুষ্ঠু হয়নি বলেও অভিযোগ করেন তিনি।  হুমায়ুনের কথায়, ‘‘রাজনীতি থেকে স্বেচ্ছাবসর নেব। এমন গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করা যায় না।’’ তবে প্রতিশ্রুতিমাফিক মুর্শিদাবাদে বাবরি মসজিদ তিনি বানাবেনই বলে জানিয়েছেন। এও দাবি, তাঁকে নবান্নে মুখ্যমন্ত্রী ‘কথা দিয়েছিলেন’ অন্তত ৩০ হাজার ভোটে জিতবেন তাঁর পুত্র। কিন্তু ‘মুখ্যমন্ত্রী কথা রাখেনননি’।

ভোটের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষের পর প্রায় ১২ ঘণ্টা হেফাজতে ছিলেন হুমায়ুন। পুলিশ তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গ এবং উসকানিমূলক মন্তব্যের অভিযোগ তুলেছিল।

সূত্র: আনন্দবাজার পত্রিকা; PTI

Comments


bottom of page