top of page

তলবের পরও থানায় হাজিরা এড়ালেন অভিষেক, ৪৮ ঘণ্টা সময় চেয়ে পুলিশের কাছে ইমেল

Writer: Rashtrix News Desk
Rashtrix News Desk
4 days ago
1 min read

ক্যামাক স্ট্রিটে তৃণমূলের দলীয় দফতরের বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে হওয়া ঘটনার তদন্তে ফের তলব করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোমবার সকাল ১০টায় শেক্সপিয়র সরণি থানায় হাজির হওয়ার কথা থাকলেও তিনি সেখানে যাননি।

হাজিরার আগে অন্তত ৪৮ ঘণ্টা সময় চেয়ে থানায় ইমেল করেছেন অভিষেক।

ঘটনাটি ২৭ অগস্টের। ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর থাকা ভবন থেকে তৃণমূলের নাম ও প্রতীক-সহ বিলবোর্ড সরানোর চেষ্টাকে ঘিরে পুলিশ, পুরকর্মী ও তৃণমূল সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। এই ঘটনায় তিনটি এফআইআর হয়েছে।

এর আগে একটি মামলায় তদন্তকারীদের সামনে হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক। নতুন করে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। তদন্ত এখনও চলছে।


Comments


bottom of page