top of page

তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের

Writer: Rashtrix News Desk
Rashtrix News Desk
4 days ago
1 min read

তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ভাঙচুর এবং তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া ও mob attack-এর অভিযোগের প্রেক্ষিতে কলকাতার পুলিশ কমিশনারকে তাঁর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।


আদালতের নির্দেশ, পরবর্তী শুনানির আগে কুণাল ঘোষ যাতে আর কোনও জন রোষের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে কলকাতার পুলিশ কমিশনারকে। পাশাপাশি, ভবিষ্যতে তাঁর গাড়িতে ডিম ছোড়া বা তাঁকে লক্ষ্য করে হামলার কোনও ঘটনা ঘটলে, সে বিষয়ে আদালতে রিপোর্ট জমা দিতে হবে।


শুনানিতে বিচারপতিরা প্রশ্ন তোলেন, নিরাপত্তার ব্যবস্থা থাকার দাবি সত্ত্বেও গত ২৫ ও ২৭ সেপ্টেম্বর কীভাবে এ ধরনের ঘটনা ঘটল।


কুণাল ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য আদালতে অভিযোগ করেন, ২৭ সেপ্টেম্বর তাঁর মক্কেল আক্রান্ত হন এবং তাঁকে অপহরণের চেষ্টাও করা হয়। তাঁর আরও দাবি, কুণাল ঘোষের নিরাপত্তা Y ক্যাটেগরি থেকে কমিয়ে X ক্যাটেগরি করা হয়েছে। যদিও রাজ্যের তরফে এই দাবির কিছু অংশ নিয়ে আপত্তি জানানো হয় এবং জানানো হয়, তাঁকে দু’জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে।


আদালত জানিয়েছে, আইনজীবী দানিশ ফারুকির দায়ের করা সংশ্লিষ্ট জনস্বার্থ মামলার সঙ্গে এই মামলাটিও আগামী ২৭ নভেম্বর, ২০২৬ প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত হবে।

Comments


bottom of page