top of page

নির্বাচনী প্রতীক নিয়ে হাইকোর্টে ধাক্কা নওশাদের!আইএসএফের ‘খাম’ প্রতীক মামলা খারিজ হাই কোর্টে

Writer: WTN  News Network
WTN News Network
Sep 30
1 min read

নির্বাচনী প্রতীক নিয়ে হাইকোর্টে ধাক্কা নওশাদের


প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ করে দিল হাই কোর্ট


ভোটপ্রক্রিয়ার মধ্যে হস্তক্ষেপে নারাজ বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ


’খাম’ প্রতীক নিয়ে ২০২১ এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে লড়েছিল আইএসএফ


নন্দীগ্রাম এবং রেজিনগরের আসন্ন উপনির্বাচনে সেই প্রতীক হাতছাড়া হয়েছে তাদের। পরিবর্তে আইএসএফ-এর জন্য বরাদ্দ করা হয়েছে ‘আলমারি’ প্রতীক। পুরোনো প্রতীক ফেরত চেয়ে গত ২১ সেপ্টেম্বর কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল ভাঙড়ের বিধায়ক নওশাদের দল। সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট ।


পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরের আগামী ৬ অক্টোবর উপনির্বাচন হবে। তার আগে নির্বাচন কমিশন খাম প্রতীকটি তুলে দিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গণতান্ত্রিক তৃণমূলের হাতে। ‘খাম’ প্রতীক ফেরত চেয়ে প্রথমে নির্বাচন কমিশনকে চিঠি দেন নওশাদ। পরে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।


Comments


bottom of page