জন্ম ১৯৬৬-তে, মাধ্যমিক পাশ ১৯৬৫-তে!হাসিরানি রথের হলফনামা মামলা: নন্দীগ্রাম উপনির্বাচনে হাই কোর্টের রায় সংরক্ষিত
জন্ম ১৯৬৬ সালে, আর মাধ্যমিক পাশ ১৯৬৫-তে! নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনী হলফনামা ঘিরে এবার মেগা বিতর্ক। নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনী হলফনামা নিয়ে দায়ের হওয়া মামলায় কলকাতা হাই কোর্ট রায় সংরক্ষিত রেখেছে।
হলফনামায় বয়স এবং শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্যের মধ্যে অসঙ্গতির অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস আদালতের দ্বারস্থ হয়েছিল। অভিযোগের কেন্দ্রে রয়েছে বয়সের উল্লেখ এবং মাধ্যমিক বা দশম শ্রেণি উত্তীর্ণ হওয়ার সাল।
আগের শুনানিতে হাসিরানি রথের পক্ষে এবং নির্বাচন কমিশনের তরফে মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তাঁদের বক্তব্য ছিল, নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পরে এই ধরনের বিষয় নির্বাচনী আবেদনের মাধ্যমে তোলা যেতে পারে।
অন্য দিকে, মামলাকারী পক্ষ নথিগুলি পরীক্ষা করে দেখার নির্দেশ চেয়েছে। এর আগে বিজেপির তরফে অভিযোগকে খারিজ করে বলা হয়েছিল, হলফনামায় মুদ্রণগত ত্রুটির কারণে অসঙ্গতি দেখা দিয়েছে এবং প্রার্থীর জন্ম ও শিক্ষাগত নথি নিয়ে তাদের ব্যাখ্যা রয়েছে।
নন্দীগ্রাম উপনির্বাচন ৬ অক্টোবর হওয়ার কথা। হাই কোর্টের সংরক্ষিত রায়ের পর মামলাটির পরবর্তী আইনি অবস্থান স্পষ্ট হবে।




Comments