ইডি দফতরে হাজির প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, ফের তলব ৭ অক্টোবর

Oct 7
1 min read
ইডি দফতরে দ্বিতীয়বার হাজিরা দিতে এলেন ইন্দ্রনীল সেন। দুর্গা পুজোর টিকিট ও পাস বিক্রিতে দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেনকে দ্বিতীয় বার সমন করে ইডি। এর আগে ৩০ শে সেপ্টেম্বর ৮ ঘণ্টারও বেশি সময় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন প্রাক্তন মন্ত্রী।
অনুমতি ছাড়াই ইউনেস্কোর (UNESCO) নাম ব্যবহার করে দুর্গাপুজোর ভুয়ো পাস ও প্রিভিউ শো-এর টিকিট বিক্রির অভিযোগ৷ আর সেই টিকিট বিক্রি করে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রীর সংস্থা ‘মাস-আর্টে’র বিরুদ্ধে।
গত ২৯শে সেপ্টেম্বর দিনভর এই দুর্নীতির তদন্তে তল্লাশি হয় ইন্দ্রনীল সেনের হুগলির বাগানবাড়ি সহ তার কসবার বাড়িতে৷ পরদিন ৮ ঘণ্টারও বেশি সময় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন ইন্দ্রনীল সেন৷




Comments