কেষ্টর কলার ধরে শাসানি! অনুব্রতর সামনেই দলীয় কার্যালয়ে ভাঙচুর
Sep 30
1 min read
বীরভূমের রাজনীতিতে বেনজির ঘটনা! সিউড়িতে খাস তৃণমূল পার্টি অফিসে ঢুকে দাপুটে নেতা অনুব্রত মণ্ডল (কেষ্ট)-এর সামনেই চলল ব্যাপক তাণ্ডব ও ভাঙচুর!
অভিযোগ, আচমকাই ৩ যুবক পার্টি অফিসে ঢুকে 'জয় শ্রীরাম' স্লোগান দিতে শুরু করে। শুধু তাই নয়, খোদ অনুব্রত মণ্ডলের কলার ধরে রীতিমতো শাসানি দেওয়া হয় বলেও বিস্ফোরক অভিযোগ উঠেছে! চোখের সামনে টেবিল ভাঙচুর হলেও চেয়ারে নিশ্চুপ হয়ে বসে থাকতে দেখা যায় একসময়ের দাপুটে এই নেতাকে। এমনকি পরিস্থিতি সামাল দিতে তাঁকে রীতিমতো হাতজোড় করে ক্ষমা চাইতেও দেখা যায় বলে দাবি! বীরভূমের মতো জায়গায় খোদ কেষ্টর পার্টি অফিসে ঢুকে এমন নজিরবিহীন হামলার ঘটনায় রাজ্য রাজনীতিতে তুমুল আলোড়ন তৈরি হয়েছে। কে বা কারা চালাল এই হামলা? এর নেপথ্যে কি কোনো নতুন রাজনৈতিক সমীকরণ?




Comments