শ্রীভূমি নয়, এবার পুজোয় সুজিত বসু থাকছেন শ্রীঘরেই,খারিজ জামিনের আবেদন

শ্রীভূমি নয়, এবার পুজোয় সুজিত বসু থাকছেন শ্রীঘরেই। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট
দক্ষিণ দমদম পুরসভা নিয়োগে বেনিয়ম! তার মাস্টার মাইন্ড সুজিত বসু। কলকাতা হাইকোর্টে সুজিতের জামিনের বিরোধিতায় জোরালো সওয়াল ইডির। প্রায় ২৫০ কোটি টাকার বেশি এই দুর্নীতির প্রায় ২০ কোটি টাকা এসেছে সুজিত বসুর হাত ধরেই, সম্প্রতি তার বিরুদ্ধে দাখিল হওয়া চার্জশিটে অভিযোগ এনেছে ইডি।
জামিনের বিরোধিতায় ইডির তরফে সওয়ালে সুজিত বসুকে রাজনৈতিকভাবে প্রভাবশালী, তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন বলেও জানানো হয়।
করোনা কালে বন্ধ ধাবা, একবছরে ১০ কোটির নগদ উপার্জন! পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনে ইডি।
কলকাতা হাইকোর্টে সুজিত বসুর জামিনের আবেদনের বিরোধিতায় সুজিত বসুর পারিবারিক ব্যবসায় ধাবার কর্মীদের বয়ানকে হাতিয়ার করা হয় ইডির তরফে।
সওয়ালে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর ধাবার ব্যবসার আর্থিক লেনদেন সন্দেহজনক বলে দাবি করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে
ইডির দাবি, করোনা কালে ধাবা বন্ধ থাকলেও নগদে টাকা এসেছে, সেই টাকার পরিমাণ ১০ কোটি! যা দুর্নীতির টাকা বলেই মনে করছে ইডি। ইডির দাবি, ওই ধারায় কর্মরত কর্মীদের বয়ান রেকর্ড করা হয়েছে। তারা জানিয়েছেন করোনা কালে দীর্ঘ সময় ধাবা বন্ধ ছিল, তারা বাড়িতেই থাকতেন, কোনও কাজ হয়নি। এখানেই ইডির প্রশ্ন বন্ধ ধারায় ১০ কোটির লেনদেন আসলে নিয়োগ দুর্নীতির টাকা, যা আড়াল করতে ব্যবসার টাকা হিসেবে দেখিয়েছেন সুজিত বসু
এমনকি অ্যাপ নির্ভর ফুড ডেলিভারি মারফত ৫ লক্ষ টাকা এসেছে বলে সুজিতের ধাবার হিসেব দেখানো হয়েছে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে ইডি
দক্ষিন দমদম পুরসভার ৩৪০ জনের জন্য সুজিত বসু সুপারিশ করেছিলেন। চাকরি প্রার্থী প্রতি ৬ লক্ষ টাকা নিয়েছিলেন সুজিত বসু বলে চার্জশিটে অভিযোগ ইডির
শুনানি শেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ সুজিত বসুর জামিনের আবেদন খারিজ করে দেয় ।




Comments