top of page
নিউজরুম
রাশট্রিক্স ২৪X৭


বাংলার পাঁচ জায়গায় NIA-র তল্লাশি, বাংলাদেশি মডিউলে জড়িত সন্দেহে বজবজ থেকে যুবক গ্রেফতার
জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা JMB-র ছায়া সংগঠন ‘ইমাম মাহমুদের কাফিলা’-র বিরুদ্ধে তদন্তে পশ্চিমবঙ্গের পাঁচ জায়গায় তল্লাশি চালাল জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA। এই অভিযানের মধ্যে বজবজ এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, ওই যুবকের সঙ্গে বাংলাদেশি মডিউলের যোগসূত্র রয়েছে। NIA-র এই অভিযান একটি বৃহত্তর তদন্তের অংশ। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অসমের পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং কেরলেও একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছে। মঙ্গলবার মোট ১৬টি জায়গায় অভিযান চালানোর কথা
Sep 291 min read


নন্দীগ্রামে হাসিরানি রথের মনোনয়ন নিয়ে কংগ্রেসের মামলা খারিজ হাই কোর্টে
নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের মনোনয়ন নিয়ে কংগ্রেসের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। হাসিরানি রথের নির্বাচনী হলফনামায় বয়স ও শিক্ষাগত যোগ্যতার তথ্য নিয়ে আপত্তি তুলে কংগ্রেস আদালতের দ্বারস্থ হয়েছিল। সেই আবেদনে তাঁর মনোনয়ন বাতিলের দাবিও জানানো হয়েছিল। মামলায় মূল প্রশ্ন ছিল, হলফনামায় হাসিরানির বয়স ৬০ বছরের বেশি বলে উল্লেখ থাকার সঙ্গে ১৯৬৫ সালে মাধ্যমিক পাশের তথ্যের মধ্যে কীভাবে সামঞ্জস্য থাকে। কংগ্রেসের তরফে এই তথ্যকে অসঙ্গতি হিসেবে তুলে ধ
Sep 291 min read


একাদশ-দ্বাদশে SLST 2025-এর পুরনো তালিকা বাতিল, ২০,২৪৪ জনের নতুন ইন্টারভিউ তালিকা
একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের ২০২৫ সালের SLST প্রক্রিয়ায় বড় পরিবর্তন করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। পুরনো ইন্টারভিউ তালিকা, ফাইনাল প্যানেল এবং ওয়েটিং লিস্ট বাতিল করে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন তালিকায় ২০ হাজার ২৪৪ জন প্রার্থীর নাম রয়েছে। আগামী সপ্তাহ থেকে ইন্টারভিউ শুরু হতে পারে। SSC জানিয়েছে, আগের তালিকার ভিত্তিতে হওয়া কাউন্সেলিংও বাতিল করা হয়েছে এবং সেই কাউন্সেলিংয়ের ভিত্তিতে দেওয়া সুপারিশপত্র প্রত্যাহার করা হয়েছে। তবে যাঁরা আগেই ইন্টারভিউ দিয়েছিলেন, তাঁদের
Sep 291 min read


পুজোয় দেবী দর্শনে ৬০ কোটির দুর্নীতি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED তল্লাশি
দেবী দর্শনে ভিআইপি পাস! আর তা বিক্রি করেই প্রায় ৬০ কোটির দুর্নীতি, এবার তৃণমূল জমানার দুর্গাপুজোর পাস বিক্রি মামলায় তল্লাশি অভিযানে নামল ইডি। তৃণমূলে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের কসবার বাড়িতে সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি । এছাড়াও তাঁরই হুগলি জেলার ফার্ম হাউসেও পৌঁছে গেছে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি, দুর্গাপুজো ভিআইপি পাস বিক্রি করে কোটি কোটি টাকা তোলা হয়েছে। ইউনেস্কোর নাম ভাঙিয়ে একাধিক পুজো কমিটির থেকেও টাকা আদায়ের অভিযোগ। এই অভিযোগের তদন্তে নেমে
Sep 291 min read


নন্দীগ্রাম উপনির্বাচনে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন, জেলের বাইরে থেকেই লড়বেন
ভোটে লড়তে ৩ সপ্তাহের অন্তর্বর্তী জামিন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, ২১ অক্টোবর আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সংশোধনাগারে বন্দি কংগ্রেস প্রার্থীকে তিন সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট আদালতের পর্যবেক্ষণ, আবেদনকারী মনোনয়ন জমা দেওয়ার পর হেফাজতে যান। তাঁর দাবি, ১৯ বছর পুরনো মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। আদালতে রাজ্য আবেদনকারী যে ওই মামলাগুলিতে দীর্ঘদিন ধরে ‘wanted’ ছিলেন। এমন কোনও নথি দেখাতে পারেনি বলেও আদেশে উ
Sep 291 min read


সরকারি প্রকল্পের টাকা তছরুপের অভিযোগ, রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ ও উপজাতি উন্নয়ন বিভাগের তৎকালীন Inspector
সরকারি প্রকল্পের টাকা তছরুপের অভিযোগ, রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ ও উপজাতি উন্নয়ন বিভাগের তৎকালীন Inspector। সরকারি প্রকল্পের টাকা তছরুপের অভিযোগে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ ও উপজাতি উন্নয়ন বিভাগের Kharagpur-I, BDO Office-এর তৎকালীন Inspector-কে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ দুর্নীতি দমন শাখা (ACB)। ACB সূত্রে খবর, তপশিলি বন্ধু পেনশন স্কিম এবং OASIS Scholarship Scheme-এর সরকারি টাকা আত্মসাতের উদ্দেশ্যে ভুয়ো ID ও আবেদনপত্র তৈরি করা
Sep 281 min read


পরপর হামলা! হাইকোর্টের পর এবার রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ কুণাল ঘোষ
বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের ওপর পরপর হামলার অভিযোগ! হাইকোর্টে আইনি পদক্ষেপের পর এবার নিজের নিরাপত্তা ও হামলার বিচার চেয়ে সরাসরি রাজ্য মানবাধিকার কমিশনের (Human Rights Commission) দ্বারস্থ হলেন তিনি। সম্প্রতি তাঁর ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তথা কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আইপি মুখোপাধ্যায়ের কাছে সরাসরি অভিযোগ দায়ের করেছেন তিনি। ছবি সৌজন্যে : কুণাল ঘোষ
Sep 281 min read


২০০০ টাকার বেশি UPI লেনদেনে ০.৪% চার্জ, স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট
২০০০ টাকার বেশি নির্দিষ্ট UPI লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR চালুর কেন্দ্রের সিদ্ধান্তে আপাতত স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। কেন্দ্রের নতুন UPI চার্জ কাঠামোকে চ্যালেঞ্জ করে করা মামলায় সোমবার সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদন খারিজ করেছে। একই সঙ্গে কেন্দ্র, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI), ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এবং সংশ্লিষ্ট পক্ষগুলিকে নোটিস দিয়েছে আদালত। নতুন কাঠামো অনুযায়ী, নির্দিষ্ট person-to-merchant বা P2M UPI লেনদেনে ২০০০ টা
Sep 281 min read


ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আর্জি, শোভনদেবের মামলা খারিজ সুপ্রিম কোর্টে
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ ১০ জন বিধায়কের পদ খারিজের দাবিতে শোভনদেব চট্টোপাধ্যায়ের করা আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তবে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিধায়কদের বিরুদ্ধে দায়ের হওয়া অযোগ্যতার আবেদনগুলির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে শীর্ষ আদালত। শোভনদেবের আবেদনটি ছিল স্পিকারের কাছে দায়ের হওয়া অযোগ্যতার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ চেয়ে। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ মামলাটি শুনেছে। আদালত জানিয়েছে, স্
Sep 281 min read


জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার নিয়ে হাই কোর্টে অভিষেক, শুনানি ৬ অক্টোবর
জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের কাছে দ্রুত শুনানির আর্জি জানানো হয়। আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে এবং ৬ অক্টোবর মামলাটির শুনানি হবে। অভিষেকের আইনজীবী আদালতে জানান, বিধানসভা নির্বাচনের আগে তাঁর মক্কেল জেড প্লাস নিরাপত্তা পেতেন। নির্বাচনের পরে সেই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে এবং বর্তমানে কয়েক জন হাউস গা
Sep 281 min read


তৃণমূলের নাম-প্রতীক নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, সিদ্ধান্ত নিতে কমিশনকে ৪ মাস সময়
তৃণমূল কংগ্রেসের দলীয় নাম ও জোড়াফুল প্রতীক নিয়ে চলা বিরোধে নির্বাচন কমিশনকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য চার মাস সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর মধ্যে দলের নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে বিরোধের পরিপ্রেক্ষিতে এই সময়সীমা নির্ধারিত হয়েছে। চার সপ্তাহের মধ্যে সব পক্ষকে যাবতীয় নথি কমিশনে জমা দেওয়ার নির্দেশ। এরপর তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন কমিশনকে চূড়ান্ত নিষ্পত্তি করার নির্দেশ। অর্থাৎ নাম প্র
Sep 281 min read


১৮ হাজার SIR আপিল আগেভাগে শুনবে না সুপ্রিম কোর্ট, জানালেন প্রধান বিচারপতি
পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR সংক্রান্ত মামলায় ১৮ হাজার আপিলের শুনানি আগেভাগে করার বিষয়ে সুপ্রিম কোর্টের অবস্থান স্পষ্ট হয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত জানিয়েছেন, আদালত এই ১৮ হাজার আপিলকে আলাদা করে অগ্রাধিকার দিয়ে আগেভাগে শুনবে না। SIR-সংক্রান্ত আপিলের বিপুল সংখ্যা এবং সেগুলি নিষ্পত্তির প্রক্রিয়া নিয়েই আদালতে আলোচনা হয়েছে।আগামী ৬ই অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভার উপনির্বাচন। অথচ ভোটার তালিকায় নাম তোলার আবেদন জানিয়ে ট্রাইব্যুনালে যাওয়া এই দু
Sep 281 min read


গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি? বড় ইঙ্গিত নীতীন নবীনের
দু’দিনের বঙ্গ সফরের মাঝেই সোমবার সকালে গঙ্গাসাগরে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। সাগরে স্নান করে কপিল মুনির আশ্রমে পুজো দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার দীর্ঘদিনের দাবি নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়।নীতীন নবীন জানান, জাতীয় মেলার দাবি সম্পর্কে তাঁরা অবগত এবং বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা চলছে। তিনি আশা প্রকাশ করেন, দাবি দ্রুত পূরণ হতে পারে। গঙ্গাসাগরের তীর্থক্ষেত্র হিসেবে গুরুত্বের কথাও উল্লেখ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাঁর
Sep 281 min read


ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত: ২৮-৩০ সেপ্টেম্বরের ধর্মঘট নিয়ে IBA-UFBU বৈঠকের পর সিদ্ধান্ত
২৮ থেকে ৩০ সেপ্টেম্বরের প্রস্তাবিত দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট IBA ও UFBU-এর আলোচনার পর স্থগিত করা হয়েছে।
Sep 271 min read


SRFTI-এ অনুষ্ঠান ঘিরে তুমুল উত্তেজনা!
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত পশ্চিমবঙ্গ প্রান্ত-র কর্মসূচি ঘিরে SRFTI-তে উত্তেজনা। শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে অডিটোরিয়ামে কী ভাবে রাজনৈতিক মনোভাবাপন্ন সংগঠনের কর্মসূচি, তা নিয়েই প্রতিবাদ আবাসিক পড়ুয়াদের। অভিযোগ-পাল্টা অভিযোগে রবিবার দুপুরের পর থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় এসআরএফটি এর ভিতরে ও বাইরে। নিয়ম মেনেই ভাড়া নেওয়া হয়েছিল SRFTI-এর অডিটোরিয়াম। রবিবার দুপুরে এই অডিটোরিয়ামে কর্মসূচি ছিল অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত পশ্চিমবঙ্গ প্রান্ত নামে এক সংগঠনের। ইন্সটিটিউট কর্তৃপ
Sep 271 min read


শুভেন্দু অধিকারীর ‘মৃত্যু কামনা’ মন্তব্য ঘিরে বিতর্কে হুমায়ুন কবীর
রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে আম জনতা উন্নয়ন পার্টি (AJUP)-র প্রধান তথা বিধায়ক হুমায়ুন কবীরের একটি মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রতিবেদন অনুযায়ী, দলীয় কর্মীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ ও প্রচারে বাধার অভিযোগ তুলে একটি সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবীর শুভেন্দু অধিকারীর দ্রুত মৃত্যুর জন্য প্রার্থনা করার কথা বলেন। বক্তব্যে অতীতের কয়েকটি রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুর প্রসঙ্গও আসে। রেজিনগর উপনির্বাচন ঘিরে হুমায়ুন কবীর এর আগে পুলিশি হয়রানি ও দলী
Sep 271 min read


উত্তরপাড়ার পর বেলেঘাটায় ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ
উত্তরপাড়ার ঘটনার একদিন পর কলকাতার বেলেঘাটায় ফের তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়ি ঘিরে হামলার অভিযোগ উঠেছে। কুণাল ঘোষের দাবি, কয়েকজন বাইক আরোহী তাঁর গাড়ির পিছু নেয় এবং একটি অনুষ্ঠানস্থলে ঢোকার আগে গাড়ির পথ আটকে হামলা চালানোর চেষ্টা করা হয়। তাঁর অভিযোগ, রিভলভার ও হাতুড়ি নিয়ে গাড়ির কাচ ভাঙার চেষ্টা করা হয়। ঘটনার পর তিনি নারকেলডাঙা থানায় পৌঁছন। কুণাল ঘোষের অভিযোগ অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর বেলেঘাটার ৩৪ নম্বর ওয়ার্ডে উন্নয়নমূলক কাজের জায়গা দেখতে যাওয়ার পথে তাঁর গাড়িকে অনুসরণ করা
Sep 271 min read


বাংলায় ফিরছে গাড়ি কারখানা! খুলছে বন্ধ হিন্দ মোটর?
অবশেষে কি খুলতে চলেছে বন্ধ হয়ে থাকা ঐতিহাসিক হিন্দ মোটরের গেট? বাঙালির নস্টালজিয়া অ্যাম্বাসাডরের সেই ঐতিহ্যবাহী কারখানাতেই কি এবার তৈরি হবে অত্যাধুনিক ইলেকট্রিক ভেহিকল বা ইভি গাড়ি? সূত্রের খবর, নতুন করে ইভি গাড়ি তৈরির মেগা প্রস্তাব রাজ্য সরকারের কাছে জমা দিয়েছে সিকে বিড়লা (CK Birla) গোষ্ঠী। আর সেই প্রস্তাবে অত্যন্ত ইতিবাচক সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, দ্রুত এই প্রকল্পের বিস্তারিত রূপরেখা বা ডিপিআর (DPR - Detailed Project Report) জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে সংস
Sep 271 min read


বঙ্গ বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, রাজ্য মুখপাত্র হলেন সজল ঘোষ
পুরভোটের আগে পশ্চিমবঙ্গ বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল। ৪৩টি সাংগঠনিক জেলার ইনচার্জদের তালিকা প্রকাশ করেছে দল। একইসঙ্গে বরানগরের বিধায়ক সজল ঘোষকে দলের রাজ্য মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। সাংগঠনিক জেলার দায়িত্বে একাধিক রাজ্য পদাধিকারী, বিধায়ক এবং প্রাক্তন জেলা পদাধিকারীকে রাখা হয়েছে। তালিকায় বনগাঁ, বসিরহাট, উত্তর কলকাতা, বারাকপুর, যাদবপুর, হুগলি-সহ বিভিন্ন সাংগঠনিক জেলার ইনচার্জের নাম রয়েছে। সাংগঠনিক তালিকা প্রকাশের পাশাপাশি মালদহ বিভাগে কো-কনভেনার করা হয়েছে সদ্য ওবিসি মোর্চার
Sep 271 min read


জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্ক, ৩০ সেপ্টেম্বর বৈঠকে বসতে পারে বিরোধী জোট
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের আবহে বিরোধী দলগুলির মধ্যে সমন্বয় বাড়ছে। আগামী ৩০ সেপ্টেম্বর বিরোধী জোটের বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবির সঙ্গে ফোনে কথা বলেছেন। বিরোধী দলগুলিকে একত্রিত করার প্রয়োজনীয়তা নিয়ে তাঁদের আলোচনা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গেও কথা বলে দ্রুত INDIA ব্লকের বৈঠক
Sep 261 min read
bottom of page
