top of page

একাদশ-দ্বাদশে SLST 2025-এর পুরনো তালিকা বাতিল, ২০,২৪৪ জনের নতুন ইন্টারভিউ তালিকা

Writer: WTN  News Network
WTN News Network
Sep 29
1 min read

একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের ২০২৫ সালের SLST প্রক্রিয়ায় বড় পরিবর্তন করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। পুরনো ইন্টারভিউ তালিকা, ফাইনাল প্যানেল এবং ওয়েটিং লিস্ট বাতিল করে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে।

নতুন তালিকায় ২০ হাজার ২৪৪ জন প্রার্থীর নাম রয়েছে। আগামী সপ্তাহ থেকে ইন্টারভিউ শুরু হতে পারে।

SSC জানিয়েছে, আগের তালিকার ভিত্তিতে হওয়া কাউন্সেলিংও বাতিল করা হয়েছে এবং সেই কাউন্সেলিংয়ের ভিত্তিতে দেওয়া সুপারিশপত্র প্রত্যাহার করা হয়েছে। তবে যাঁরা আগেই ইন্টারভিউ দিয়েছিলেন, তাঁদের নতুন করে ইন্টারভিউ দিতে হবে না।

সংরক্ষণ নীতিতে পরিবর্তনের জেরে নিয়োগ প্রক্রিয়ায় সংশোধন আনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নতুন তালিকায় প্রায় ৩ হাজার অতিরিক্ত চাকরিপ্রার্থীর নাম যুক্ত হয়েছে।

২০২৫ সালের SLST নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই একাধিক আইনি ও প্রশাসনিক পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে। SSC-র সরকারি ওয়েবসাইটেও 2nd SLST (AT), 2025-এর একাদশ-দ্বাদশ স্তরের নিয়োগ সংক্রান্ত প্যানেল, ওয়েটিং লিস্ট ও কাউন্সেলিংয়ের নোটিস প্রকাশিত রয়েছে।


Comments


bottom of page