বাংলায় ফিরছে গাড়ি কারখানা! খুলছে বন্ধ হিন্দ মোটর?
Sep 27
1 min read
অবশেষে কি খুলতে চলেছে বন্ধ হয়ে থাকা ঐতিহাসিক হিন্দ মোটরের গেট? বাঙালির নস্টালজিয়া অ্যাম্বাসাডরের সেই ঐতিহ্যবাহী কারখানাতেই কি এবার তৈরি হবে অত্যাধুনিক ইলেকট্রিক ভেহিকল বা ইভি গাড়ি?
সূত্রের খবর, নতুন করে ইভি গাড়ি তৈরির মেগা প্রস্তাব রাজ্য সরকারের কাছে জমা দিয়েছে সিকে বিড়লা (CK Birla) গোষ্ঠী। আর সেই প্রস্তাবে অত্যন্ত ইতিবাচক সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, দ্রুত এই প্রকল্পের বিস্তারিত রূপরেখা বা ডিপিআর (DPR - Detailed Project Report) জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে সংস্থাকে। দীর্ঘদিন ধরে তালাবন্ধ পড়ে থাকা এই মেগা প্লান্টে নতুন শিল্প তৈরি হলে যেমন কর্মসংস্থানের ব্যাপক সুযোগ খুলবে, তেমনই বাংলার শিল্প মানচিত্রেও যুক্ত হবে নতুন পালক।




Comments