top of page
নিউজরুম
রাশট্রিক্স ২৪X৭


নন্দীগ্রামে ভোট দিলেন শুভেন্দু অধিকারী, টোটোয় চেপে বুথে মুখ্যমন্ত্রী
নন্দীগ্রাম উপনির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৬ অক্টোবর সকালে তিনি সাধারণ মানুষের মতো টোটোয় চেপে ৭৯ নম্বর বুথে গিয়ে ভোট দেন বলে জানা গিয়েছে। ভোট দেওয়ার পর শুভেন্দু অধিকারী স্থানীয় একটি মন্দিরে পুজো দিতে যান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি উপনির্বাচনে জয়ের বিষয়ে ১০০ শতাংশ আত্মবিশ্বাসের কথা জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘আমার অঙ্গীকার, আমৃত্যু আমি নন্দনায়কবাড়ের ভোটার তালিকায় নাম রাখব। আমি আজীবন এখানকার ভোটার থাক
Oct 61 min read


দিল্লিতে রবিবার নাগরিক মিছিল ও যুব কংগ্রেসের প্রতিবাদ, নিশানায় জ্ঞানেশ কুমার
দিল্লিতে রবিবার দু’টি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়েছে, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ এবং মহিলাদের নিরাপত্তার দাবিকে সামনে রেখে নাগরিক মিছিল ও যুব কংগ্রেসের কর্মসূচি রয়েছে। ইন্ডিয়া গেট থেকে যন্তর মন্তর পর্যন্ত নাগরিক মিছিলের সময় নির্ধারিত হয়েছে দুপুর ৩টে এবং ভারতীয় যুব কংগ্রেসের মিছিল বিকেল ৫টায়। দিল্লি পুলিশ জানিয়েছে, এই মিছিলগুলির জন্য অনুমতি দেওয়া হয়নি। এই কর্মসূচির আগে দিল্লি পুলিশ প্রায় ৫,০০০ কর্মী, র্যাফ ও অন্যান্য আধাসামরিক ব
Oct 41 min read


জল্পনায় সিলমোহর! রাজ্যসভা উপনির্বাচনে কোয়েল মল্লিককেই প্রার্থী করল বিজেপি
রাজ্যসভা উপনির্বাচনে অভিনেত্রী কোয়েল মল্লিককে প্রার্থী করার সিদ্ধান্ত ঘোষণা করল বিজেপি। পশ্চিমবঙ্গের যে আসনটি কোয়েল মল্লিকের ইস্তফায় খালি হয়েছিল, সেই আসনেই ১৬ অক্টোবর উপনির্বাচন হবে। কোয়েল মল্লিক চলতি বছরের এপ্রিল মাসে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন। ১৬ জুলাই তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন। নির্বাচন কমিশনের ঘোষণায়, পশ্চিমবঙ্গের ওই আসনে ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ অক্টোবর এবং মনোনয়ন প্রত্যাহ
Oct 41 min read


বীরভূমের NH-14 ও NH-114 উন্নয়নে ৫০৮.৬৬ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের
বীরভূমে জাতীয় সড়কের পরিকাঠামো উন্নয়নে ৫০৮.৬৬ কোটি টাকা অনুমোদন করল কেন্দ্র। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি জানিয়েছেন, NH-14 এবং NH-114-এর নির্দিষ্ট অংশ শক্তিশালীকরণ ও প্রয়োজনমতো সম্প্রসারণের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে। প্রকল্পের আওতায় NH-14-এর ভীমগড় থেকে মল্লারপুর হয়ে নলহাটি পর্যন্ত ৯১.৯০ কিলোমিটার এবং NH-114-এর সুরুল গ্রাম থেকে মল্লারপুর পর্যন্ত ৫৬.৪০ কিলোমিটার রাস্তা রয়েছে। কেন্দ্রের দাবি, প্রকল্পটি রাস্তার নিরাপত্তা বাড়াতে, যানজট কমাতে এবং যাতায়
Oct 41 min read


রেশনে ময়দা, চিনি ও সুজিতে ৫০ শতাংশ ছাড়! ৮ কোটি বাঙালিকে উপহার মুখ্যমন্ত্রীর
পুজোর আগে নবান্নে প্রেস কনফারেন্স করে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু'কোটি পরিবারকে অর্ধেক দামে ময়দা, চিনি ও সুজি দেওয়া হবে । রেশনিং সিস্টেমের মাধ্যমে ৮ কোটি উপভোক্তা উপকৃত হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, আগের সরকার ৫০ লক্ষ পরিবারকে ২০ শতাংশ ছাড়ে ১ কেজি চিনি দিত। বর্তমান সরকার ৮ কোটি উপভোক্তার হাতে ৫০ শতাংশ ছাড়ে ১ কেজি ময়দা, ১ কেজি চিনি ও ৫০০ গ্রাম সুজি তুলে দেবে।
Oct 31 min read


বাড়িতে অগ্নিদগ্ধ বিধায়ক বায়রন বিশ্বাস, হাসপাতালে চিকিৎসাধীন
নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। শনিবার সামশেরগঞ্জের ডাকবাংলায় জিৎ বিড়ি ফ্যাক্টরি তথা সাগরদিঘি বিধানসভার বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্রের খবর বাড়িতে থাকার সময়ই এই দুর্ঘটনা ঘটে। তাঁকে দ্রুত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তাঁর অবস্থা সংকটজনক। তবে অগ্নিকাণ্ড এর সঠিক কারণ জানা যায়নি । ঘটনাস্থলে পুলিশ ও দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং তাঁর শ
Oct 31 min read


মিঠী নদী পলি অপসারণ মামলায় গ্রেফতার ডিনো মোরিয়া! ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
মুম্বইয়ের মিঠী নদী পলি অপসারণ প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে অভিনেতা ডিনো মোরিয়াকে হেফাজতে নেওয়ার খবর প্রকাশ করেছে আনন্দবাজার। ২ অক্টোবর মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (EOW) তাঁকে জিজ্ঞাসাবাদ করে। বান্দ্রার বাড়িতে প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয় বলে তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে। তদন্তে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রায় ৬৫.৫৪ কোটি টাকা ক্ষতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের দাবি, মিঠী নদীর পলি অপসারণের বিভিন্ন চুক্তিতে
Oct 21 min read


কেষ্টর কলার ধরে শাসানি! অনুব্রতর সামনেই দলীয় কার্যালয়ে ভাঙচুর
বীরভূমের রাজনীতিতে বেনজির ঘটনা! সিউড়িতে খাস তৃণমূল পার্টি অফিসে ঢুকে দাপুটে নেতা অনুব্রত মণ্ডল (কেষ্ট)-এর সামনেই চলল ব্যাপক তাণ্ডব ও ভাঙচুর! অভিযোগ, আচমকাই ৩ যুবক পার্টি অফিসে ঢুকে 'জয় শ্রীরাম' স্লোগান দিতে শুরু করে। শুধু তাই নয়, খোদ অনুব্রত মণ্ডলের কলার ধরে রীতিমতো শাসানি দেওয়া হয় বলেও বিস্ফোরক অভিযোগ উঠেছে! চোখের সামনে টেবিল ভাঙচুর হলেও চেয়ারে নিশ্চুপ হয়ে বসে থাকতে দেখা যায় একসময়ের দাপুটে এই নেতাকে। এমনকি পরিস্থিতি সামাল দিতে তাঁকে রীতিমতো হাতজোড় করে ক্ষমা চাইতেও দেখা যায় ব
Sep 301 min read


সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি! ক্লাসের মধ্যেই সহপাঠীকে আক্রমণ
কলকাতার একটি স্কুলে ক্লাস চলাকালীন এক পড়ুয়ার সঙ্গে তার সহপাঠীর সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। ঘটনায় এক পড়ুয়া আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শ্রেণিকক্ষের মধ্যেই এক পড়ুয়া তার সহপাঠীর উপর হামলা চালায়। ঘটনার সময় অন্য পড়ুয়ারাও উপস্থিত ছিল। ঘটনাটি কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী ও নামি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের। হাওড়ার বাসিন্দা, নবম শ্রেণীর এক ছাত্র প্রতিদিনের মতোই স্কুলে এসেছিল ক্লাস করতে। কিন্তু ক্লাসরুমের ভেতরেই পড়ার বই কাড়াকাড়িকে কেন্দ্র করে বচসা শুরু হয় তার এক সহপাঠীর সঙ্গে। কথ
Sep 301 min read


SIR বিতর্কে INDIA জোটের কর্মসূচি, ২ অক্টোবর থেকে ‘গণতন্ত্র বাঁচাও’ মিছিল
ভোটার তালিকার Special Intensive Revision বা SIR-কে ঘিরে বিতর্কের মধ্যেই যৌথ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল INDIA জোট। বুধবার দিল্লিতে জোটের বৈঠকের পর ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন জেলায় ‘গণতন্ত্র বাঁচাও’ মিছিল করার সিদ্ধান্ত জানানো হয়েছে। ৬ অক্টোবর বিরোধী সাংসদরা দিল্লিতে নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত যৌথ মিছিল করবেন। পাশাপাশি ১ নভেম্বর নয়াদিল্লিতে একটি বড় সমাবেশের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। জোটের নেতারা SIR প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ তু
Sep 301 min read


পুজোর আগে শনি-রবিবার বাড়তি মেট্রো, ৩, ৪, ১০ ও ১১ অক্টোবর বদলাচ্ছে পরিষেবা
দুর্গাপুজোর আগে যাত্রীদের বাড়তি ভিড় সামলাতে কলকাতা মেট্রো তিনটি লাইনে অতিরিক্ত পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ৩, ৪, ১০ এবং ১১ অক্টোবর বিশেষ সূচিতে ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে মেট্রো চলবে। ৩ ও ১০ অক্টোবর শনিবার ব্লু লাইনে আপ-ডাউন মিলিয়ে ২৫২টির বদলে ২৭২টি পরিষেবা চলবে। গ্রিন লাইনে ২১২টির বদলে ২৩৬টি এবং ইয়েলো লাইনে ৯২টির বদলে ১২০টি পরিষেবা থাকবে। ৪ ও ১১ অক্টোবর রবিবার ব্লু লাইনে ১৫২টির পরিবর্তে ১৮৮টি এবং গ্রিন লাইনে ১১১টির পরিবর্তে ১২৫টি পরিষেবা চলবে। ইয়েলো লাইনে স্বাভাবিক ৭
Sep 301 min read


নির্বাচনী প্রতীক নিয়ে হাইকোর্টে ধাক্কা নওশাদের!আইএসএফের ‘খাম’ প্রতীক মামলা খারিজ হাই কোর্টে
নির্বাচনী প্রতীক নিয়ে হাইকোর্টে ধাক্কা নওশাদের প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ করে দিল হাই কোর্ট ভোটপ্রক্রিয়ার মধ্যে হস্তক্ষেপে নারাজ বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ ’খাম’ প্রতীক নিয়ে ২০২১ এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে লড়েছিল আইএসএফ নন্দীগ্রাম এবং রেজিনগরের আসন্ন উপনির্বাচনে সেই প্রতীক হাতছাড়া হয়েছে তাদের। পরিবর্তে আইএসএফ-এর জন্য বরাদ্দ করা হয়েছে ‘আলমারি’ প্রতীক। পুরোনো প্রতীক ফেরত চেয়ে গত ২১ সেপ্টেম্বর কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল ভাঙড়ের বিধায়ক নওশাদের দল। সেই আব
Sep 301 min read


এশিয়ান গেমসে মিক্সড ট্র্যাপেও সোনা, নতুন রেকর্ড গড়লেন নীরু ধান্ডা-কাইনান চেনাই
এশিয়ান গেমস ২০২৬-এ মিক্সড ট্র্যাপ টিম ইভেন্টে সোনা জিতল ভারত। নীরু ধান্ডা ও কাইনান চেনাইয়ের জুটি বুধবার ফাইনালে ৩৪ পয়েন্ট তুলে স্বর্ণপদক নিশ্চিত করে এবং নতুন এশিয়ান গেমস রেকর্ড গড়ে। ফাইনালে কাতার ৩২ পয়েন্ট নিয়ে রুপো এবং চিন ২৩ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতে। মিক্সড ট্র্যাপ ইভেন্টে এটি ভারতের প্রথম এশিয়ান গেমস সোনা। নীরু ধান্ডার জন্য এই প্রতিযোগিতায় এটি আরও একটি বড় সাফল্য। এর আগে তিনি মহিলাদের ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে সোনা জিতেছিলেন এবং মহিলাদের ট্র্যাপ দলগত ইভেন্টে রুপো পেয়েছিলে
Sep 301 min read


নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে রাজ্য
নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন খারিজের আবেদন করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার! কলকাতা হাইকোর্ট মঙ্গলবার কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের শর্তসাপেক্ষ অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। তারই বিরোধিতা করে এবার সুপ্রিম কোর্টে মামলা দাখিল করল রাজ্য সূত্রের দাবি, সুপ্রিম কোর্টে করা মামলার রাজ্য সরকারের বক্তব্য, মিলন প্রধানের বিরুদ্ধে তদন্তের প্রয়োজন রয়েছে। তাই তাঁকে হেফাজতে রাখা প্রয়োজন। ওই মামলার শুনানির দিন ধার্য হয়েছে ৫ অক্টোবর। অর্থাৎ নির্বাচনের আগের দি
Sep 301 min read


SRFTI-র ঘটনায় SIT গঠন রাজ্য স্বরাষ্ট্র দফতর
SRFTI-র ঘটনায় SIT গঠন, বিশেষ তদন্তকারী দল গঠন করল রাজ্য স্বরাষ্ট্র দফতর । সিটের নেতৃত্বে দেবেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি ক্রাইম কুণাল আগরওয়াল । গত রবিরার Satyajit Ray Film & Television Institute (SRFTI)-এ ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া তিনটি মামলার তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হল। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অফিসারদের নিয়ে সিট গঠন করা হয়েছে । SIT-এর সামগ্রিক তত্ত্বাবধানে থাকবেন কলকাতা পুলিশের Additional Commissioner of Police (Crime) কুণাল আগরওয়াল,
Sep 301 min read


৫,০০০ ঘুষ নিতে গিয়ে রাজ্য পুলিশের ACB-র জালে ADSR কর্মী
সরকারি নথি সংক্রান্ত কাজ করে দেওয়ার নামে ২০,০০০ ঘুষ চাওয়ার অভিযোগে ADSR Sadar Office, Beharampore-এর এক কর্মীকে হাতেনাতে পাকড়াও করল পশ্চিমবঙ্গ দুর্নীতি দমন শাখা (ACB)। ACB সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারীর নথি সংক্রান্ত সরকারি কাজের জন্য ওই কর্মী ২০,০০০ অবৈধ ঘুষ দাবি করেছিলেন বলে অভিযোগ। ২৯ সেপ্টেম্বর ACB-র ফাঁদ অভিযানের সময় অভিযোগকারীর কাছ থেকে ৫,০০০ ঘুষ নেওয়ার সময় অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করা হয়। ACB আধিকারিক ও স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে তাঁর কাছ থেকে ঘুষের টাকা উদ্ধার
Sep 291 min read


জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মামলায় আগাম শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে করা একটি মামলার আগাম শুনানিতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিষয়টি প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে তোলা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, বিহারের বাসিন্দা রাকেশ কুমার সিংয়ের করা আবেদনে অভিযোগ করা হয়েছে, নির্বাচন কমিশনের বহু সিদ্ধান্তে অন্য দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীর সম্মতি বা অংশগ্রহণ ছিল না। মামলাটি আগামী সপ্তাহে তিন বিচ
Sep 291 min read


মমতার ‘সবুজ সাথী’ বদলে ‘সারথি’, ১২.৫৯ লক্ষ পড়ুয়াকে সাইকেল দেওয়ার ঘোষণা শুভেন্দুর
পশ্চিমবঙ্গ সরকারের পড়ুয়াদের সাইকেল দেওয়ার প্রকল্প ‘সবুজ সাথী’-র নাম বদলে ‘সারথি’ করা হল। মঙ্গলবার এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের সময়ে চালু হওয়া ‘সবুজ সাথী’ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘সারথি’ রাখা হয়েছে। নতুন নামের অধীনে ১২.৫৯ লক্ষ পড়ুয়াকে সাইকেল দেওয়ার কথা জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, প্রকল্পটির মূল লক্ষ্য পড়ুয়াদের স্কুলে যাতায়াতের সুবিধা তৈরি করা। নাম পরিবর্তনের পাশাপাশি প্রকল্পের আও
Sep 291 min read


পকেটে ৫০ হাজার থাকলেই মিলবে ফ্ল্যাট! চটকল শ্রমিকদের জন্য বড় ঘোষণা অর্জুনের
চটকল শ্রমিকদের জন্য মাত্র ৫০ হাজার টাকা খরচে ফ্ল্যাট দেওয়ার আবাসন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। সোমবার সাংবাদিক বৈঠকে এই প্রকল্পের কথা জানান রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। প্রাথমিকভাবে উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলায় পরীক্ষামূলকভাবে প্রকল্পটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনার ভাটপাড়া, টিটাগড় ও কামারহাটি পুরসভাকে জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৮ হাজার চটকল শ্রমিক ইতিমধ্যেই এই প্রকল্পে আগ্রহ প্রকাশ করেছেন। আবেদন যাচাই করে যোগ্যদের তালিকা তৈর
Sep 291 min read


বাংলার পাঁচ জায়গায় NIA-র তল্লাশি, আন্তঃসীমান্ত সন্ত্রাস-ষড়যন্ত্রের তদন্ত
বাংলার পাঁচ জায়গায় NIA-র তল্লাশি, বাংলাদেশি মডিউলের সঙ্গে যোগের তদন্ত জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA মঙ্গলবার অসম, পশ্চিমবঙ্গ ও কেরলের মোট ১৬টি জায়গায় তল্লাশি চালিয়েছে। পশ্চিমবঙ্গের পাঁচটি, অসমের ১০টি এবং কেরলের একটি জায়গায় এই অভিযান হয়েছে। অভিযানটি আন্তঃসীমান্ত সন্ত্রাস-ষড়যন্ত্র ও র্যাডিক্যালাইজেশন নেটওয়ার্কের তদন্তের সঙ্গে যুক্ত। তদন্তকারীরা ইমাম মাহমুদার কাফিলা (IMK) নামে একটি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কার্যকলাপ এবং সীমান্ত-পারের যোগাযোগ খতিয়ে দেখছেন। কর্মকর
Sep 291 min read
bottom of page
