top of page

SRFTI-এ অনুষ্ঠান ঘিরে তুমুল উত্তেজনা!

Writer: Sujanita Bose
Sujanita Bose
Sep 27
1 min read

অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত পশ্চিমবঙ্গ প্রান্ত-র কর্মসূচি ঘিরে SRFTI-তে উত্তেজনা। শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে অডিটোরিয়ামে কী ভাবে রাজনৈতিক মনোভাবাপন্ন সংগঠনের কর্মসূচি, তা নিয়েই প্রতিবাদ আবাসিক পড়ুয়াদের। অভিযোগ-পাল্টা অভিযোগে রবিবার দুপুরের পর থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় এসআরএফটি এর ভিতরে ও বাইরে।


নিয়ম মেনেই ভাড়া নেওয়া হয়েছিল SRFTI-এর অডিটোরিয়াম। রবিবার দুপুরে এই অডিটোরিয়ামে কর্মসূচি ছিল অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত পশ্চিমবঙ্গ প্রান্ত নামে এক সংগঠনের। ইন্সটিটিউট কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এই কর্মসূচি। কিন্তু এই কর্মসূচি ঘিরেই উত্তেজনা ছড়ায় SRFTI-এর ভিতরে।

ইনস্টিটিউশনের আবাসিক পড়ুয়াদের অভিযোগ, এই কর্মসূচিতে যাঁরা অংশ নেন, তাঁদের মুখে ছিল আপত্তিকর বক্তব্য । তারই প্রতিবাদ করা হয় পড়ুয়াদের তরফে। পাল্টা বিরোধিতা করা হয় আয়োজক সংগঠনের তরফে । এরপরেই দু তরফে বচসার সূত্রপাত। বচসা থেকেই দু’তরফের অভিযোগ পাল্টা অভিযোগে অশান্তি বাধে। পড়ুয়াদের মারধর করার অভিযোগ ওঠে আয়োজকদের বিরুদ্ধে । যদিও আয়োজকদের পাল্টা অভিযোগ তাঁদেরকেও ভিতরে আটকে রাখা হয়। তাদেরকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ

 
 
 

Comments


bottom of page