top of page

১৮ হাজার SIR আপিল আগেভাগে শুনবে না সুপ্রিম কোর্ট, জানালেন প্রধান বিচারপতি

Writer: WTN  News Network
WTN News Network
Sep 28
1 min read

পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR সংক্রান্ত মামলায় ১৮ হাজার আপিলের শুনানি আগেভাগে করার বিষয়ে সুপ্রিম কোর্টের অবস্থান স্পষ্ট হয়েছে।

প্রধান বিচারপতি সূর্য কান্ত জানিয়েছেন, আদালত এই ১৮ হাজার আপিলকে আলাদা করে অগ্রাধিকার দিয়ে আগেভাগে শুনবে না। SIR-সংক্রান্ত আপিলের বিপুল সংখ্যা এবং সেগুলি নিষ্পত্তির প্রক্রিয়া নিয়েই আদালতে আলোচনা হয়েছে।আগামী ৬ই অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভার উপনির্বাচন। অথচ ভোটার তালিকায় নাম তোলার আবেদন জানিয়ে ট্রাইব্যুনালে যাওয়া এই দুই কেন্দ্রের ১৮ হাজারেরও বেশি ভোটারের শুনানি এখনও ঝুলে রয়েছে। বিধানসভা ভোটের পর এবার উপনির্বাচনেও তাঁরা ভোট দিতে পারবেন না এই আশঙ্কায় মামলাকারীর আইনজীবী প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহানার বেঞ্চে ২৯শে সেপ্টেম্বর শুনানির আর্জি জানান। এর পরেই প্রধান বিচারপতি কান্ত বলেন, ‘‘এগুলো স্রেফ উপনির্বাচন। আর কিছু নয়।’’ শীর্ষ আদালত শুনানির তারিখ এগিয়ে আনতে সাফ ‘না’ করে দিয়ে জানিয়ে দিল—শুনানি হবে ভোটের ঠিক একদিন আগে, অর্থাৎ ৫ই অক্টোবর ।

এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, পশ্চিমবঙ্গের SIR-সংক্রান্ত আপিলের সংখ্যা ৩৮ লক্ষের বেশি এবং বিপুল সংখ্যক মামলা এখনও ট্রাইব্যুনালগুলিতে বিচারাধীন। কমিশন আপিল নিষ্পত্তির গতি বাড়াতে আরও ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাবও জানিয়েছে।

সুপ্রিম কোর্টের SIR-সংক্রান্ত শুনানিতে ভোটার তালিকায় নাম বাদ পড়া ও নাম অন্তর্ভুক্তি নিয়ে আপিলের সংখ্যা, নিষ্পত্তির হার এবং দ্রুত মামলাগুলি শেষ করার পদ্ধতি নিয়ে একাধিক বিষয় উঠে এসেছে।


Comments


bottom of page