top of page

সরকারি প্রকল্পের টাকা তছরুপের অভিযোগ, রাজ‍্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ ও উপজাতি উন্নয়ন বিভাগের তৎকালীন Inspector

Writer: Sujanita Bose
Sujanita Bose
Sep 28
1 min read

সরকারি প্রকল্পের টাকা তছরুপের অভিযোগ, রাজ‍্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ ও উপজাতি উন্নয়ন বিভাগের তৎকালীন Inspector।

সরকারি প্রকল্পের টাকা তছরুপের অভিযোগে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ ও উপজাতি উন্নয়ন বিভাগের Kharagpur-I, BDO Office-এর তৎকালীন Inspector-কে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ দুর্নীতি দমন শাখা (ACB)।


ACB সূত্রে খবর, তপশিলি বন্ধু পেনশন স্কিম এবং OASIS Scholarship Scheme-এর সরকারি টাকা আত্মসাতের উদ্দেশ্যে ভুয়ো ID ও আবেদনপত্র তৈরি করা হয়েছিল। তদন্তে আরও অভিযোগ উঠে এসেছে, মোট ৮,৬১,৪৬০ টাকা অভিযুক্তের নিজের এবং তাঁর কয়েকজন আত্মীয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছিল।


২৮ সেপ্টেম্বর তদন্তের স্বার্থে তৎকালীন Inspector-কে জিজ্ঞাসাবাদ করে ACB।


জিজ্ঞাসাবাদের সময় তদন্তাধীন লেনদেন ও গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে তাঁর দেওয়া ব্যাখ্যায় ACB সন্তুষ্ট হয়নি বলে জানানো হয়েছে।

এরপর তাঁকে মামলায় গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে সংশ্লিষ্ট আদালতে পেশ করা হবে।

মামলার আরও তদন্ত চলছে।

 
 
 

Comments


bottom of page