top of page

পুজোয় দেবী দর্শনে ৬০ কোটির দুর্নীতি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED তল্লাশি

Writer: Sujanita Bose
Sujanita Bose
Sep 29
1 min read

দেবী দর্শনে ভিআইপি পাস! আর তা বিক্রি করেই প্রায় ৬০ কোটির দুর্নীতি, এবার তৃণমূল জমানার দুর্গাপুজোর পাস বিক্রি মামলায় তল্লাশি অভিযানে নামল ইডি।


তৃণমূলে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের কসবার বাড়িতে সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি । এছাড়াও তাঁরই হুগলি জেলার ফার্ম হাউসেও পৌঁছে গেছে ইডি।


এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি, দুর্গাপুজো ভিআইপি পাস বিক্রি করে কোটি কোটি টাকা তোলা হয়েছে। ইউনেস্কোর নাম ভাঙিয়ে একাধিক পুজো কমিটির থেকেও টাকা আদায়ের অভিযোগ। এই অভিযোগের তদন্তে নেমে আজ এক যোগে ১৫টি জায়গায় অভিযান চলছে।

অভিযান চলছে অরিজিৎ দাশগুপ্তের পঞ্চশায়রের বাড়িতেও। সকাল ছটার পর ইডি পৌঁছয় তল্লাশির জন্য। অরিজিৎ দাশগুপ্ত ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা মাসার্টের প্রিভিউ শো দেখতো। এছাড়াও ইন্দ্রনীল সেনের বিজনেস পার্টনার বলেই সূত্রের দাবি।

এই দুর্নীতির সাথে একাধিক পুজো কমিটির যোগ রয়েছে। একত্রিত ভাবে জোট বেঁধে ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা তোলা হয়েছে বলে দাবি ইডির। যার সাথে ইউনেস্কোর কোনও যোগ ছিল না বলেও অনুসন্ধানে উঠে এসেছে।

 
 
 

Comments


bottom of page