রেশনে ময়দা, চিনি ও সুজিতে ৫০ শতাংশ ছাড়! ৮ কোটি বাঙালিকে উপহার মুখ্যমন্ত্রীর
Oct 3
1 min read
পুজোর আগে নবান্নে প্রেস কনফারেন্স করে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু'কোটি পরিবারকে অর্ধেক দামে ময়দা, চিনি ও সুজি দেওয়া হবে । রেশনিং সিস্টেমের মাধ্যমে ৮ কোটি উপভোক্তা উপকৃত হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, আগের সরকার ৫০ লক্ষ পরিবারকে ২০ শতাংশ ছাড়ে ১ কেজি চিনি দিত। বর্তমান সরকার ৮ কোটি উপভোক্তার হাতে ৫০ শতাংশ ছাড়ে ১ কেজি ময়দা, ১ কেজি চিনি ও ৫০০ গ্রাম সুজি তুলে দেবে। এই উপহারের জন্য রাজ্য সরকার অতিরিক্ত ১৫০ কোটি টাকা বরাদ্দ করেছে খাদ্য দফতরকে।
ইতিমধ্যেই টেন্ডার পাস হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।




Comments