SRFTI-র ঘটনায় SIT গঠন রাজ্য স্বরাষ্ট্র দফতর
SRFTI-র ঘটনায় SIT গঠন, বিশেষ তদন্তকারী দল গঠন করল রাজ্য স্বরাষ্ট্র দফতর । সিটের নেতৃত্বে দেবেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি ক্রাইম কুণাল আগরওয়াল ।
গত রবিরার Satyajit Ray Film & Television Institute (SRFTI)-এ ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া তিনটি মামলার তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হল। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অফিসারদের নিয়ে সিট গঠন করা হয়েছে ।
SIT-এর সামগ্রিক তত্ত্বাবধানে থাকবেন কলকাতা পুলিশের Additional Commissioner of Police (Crime) কুণাল আগরওয়াল, IPS।
SIT-এর সদস্যরা:
স্পর্শ নীলাঙ্গী, IPS — Deputy Commissioner, Detective Department, Kolkata Police
কৌশিক ঘোষ — Dy. Superintendent of Police, CID, West Bengal
সলিল রায় — Assistant Commissioner of Police, গুন্ডা দমন শাখা , Kolkata Police
তুষার কান্তি ঘোষ — Assistant Commissioner of Police, Eastern Suburban Division, Kolkata Police
হীরক দলপতি — Inspector, Detective Department, Kolkata Police
প্রয়োজন অনুযায়ী পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ ডিরেক্টরেটের অন্যান্য আধিকারিক ও কর্মীদের পরিষেবা নেওয়ার ক্ষমতাও SIT-কে দেওয়া হয়েছে। ১ অক্টোবর ২০২৬-এর মধ্যে রাজ্য সরকারকে প্রথম তদন্ত রিপোর্ট জমা দেবে SIT ।




Comments