top of page

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে রাজ্য

Writer: Sujanita Bose
Sujanita Bose
Sep 30
1 min read

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন খারিজের আবেদন করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার!


কলকাতা হাইকোর্ট মঙ্গলবার কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের শর্তসাপেক্ষ অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। তারই বিরোধিতা করে এবার সুপ্রিম কোর্টে মামলা দাখিল করল রাজ্য


সূত্রের দাবি, সুপ্রিম কোর্টে করা মামলার রাজ্য সরকারের বক্তব্য, মিলন প্রধানের বিরুদ্ধে তদন্তের প্রয়োজন রয়েছে। তাই তাঁকে হেফাজতে রাখা প্রয়োজন।


ওই মামলার শুনানির দিন ধার্য হয়েছে ৫ অক্টোবর। অর্থাৎ নির্বাচনের আগের দিনই সুপ্রিম কোর্টে মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে।


এই অবস্থায় মিলন প্রধানের জেলমুক্তি কি আদৌ সম্ভব?

 
 
 

Comments


bottom of page