সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি! ক্লাসের মধ্যেই সহপাঠীকে আক্রমণ
কলকাতার একটি স্কুলে ক্লাস চলাকালীন এক পড়ুয়ার সঙ্গে তার সহপাঠীর সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। ঘটনায় এক পড়ুয়া আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
শ্রেণিকক্ষের মধ্যেই এক পড়ুয়া তার সহপাঠীর উপর হামলা চালায়। ঘটনার সময় অন্য পড়ুয়ারাও উপস্থিত ছিল।
ঘটনাটি কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী ও নামি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের। হাওড়ার বাসিন্দা, নবম শ্রেণীর এক ছাত্র প্রতিদিনের মতোই স্কুলে এসেছিল ক্লাস করতে। কিন্তু ক্লাসরুমের ভেতরেই পড়ার বই কাড়াকাড়িকে কেন্দ্র করে বচসা শুরু হয় তার এক সহপাঠীর সঙ্গে।
কথাকাটাকাটি যখন চরম পর্যায়ে পৌঁছায়, কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় সেই অঘটন! অভিযোগ, আচমকাই সেই সহপাঠী নিজের সঙ্গে থাকা ধারালো অস্ত্র বা ছুরি বের করে সোজা নবম শ্রেণীর ওই ছাত্রের গলায় চালিয়ে দেয়! রক্তে ভেসে যায় ক্লাসরুম!
রক্তাক্ত অবস্থায় ছাত্রটিকে উদ্ধার করে সাথে সাথে নিয়ে যাওয়া হয় কলকাতার রুবি হাসপাতালে। বর্তমানে সেখানে আশঙ্কাজনক ও গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন সে।
ঘটনাটি ঘিরে স্কুলে চাঞ্চল্য তৈরি হয়েছে। পড়ুয়াদের নিরাপত্তা ও ঘটনার কারণ খতিয়ে দেখার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ছবি: AI দ্বারা নির্মিত প্রতীকি ছবি




Comments