top of page

রাজসাক্ষী হতে চেয়েই চরম বিপদ! বেহালায় সন্তু গঙ্গোপাধ্যায়ের গাড়িতে হামলা, স্ত্রীকেও হেনস্থা

Writer: Rashtrix News Desk
Rashtrix News Desk
4 days ago
1 min read

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হওয়ার ইচ্ছাপ্রকাশ, সিবিআইকে চিঠি দেওয়ার পর থেকেই হামলার আশঙ্কা করছিলেন মামলার অন্যতম অভিযুক্ত সন্তু গঙ্গোপাধ্যায়। সোমবার সকালে সেই আশঙ্কাই সত্যি হল! সন্তুর অভিযোগ বেহালায় তাঁর গাড়ি আটকে দেওয়া হল চরম হুমকি। তাঁকে ও তাঁর স্ত্রীকে হেনস্থার অভিযোগ সন্তুর।*


সোমবার সকাল ১০ঃ৩০ এর কিছু পর। বেহালার শকুন্তলা পার্ক ও শিবরামপুর ক্রসিং সংলগ্ন বীরেন রায় রোড ওয়েস্ট। সন্তু গঙ্গোপাধ্যায় তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে নিজেদের গাড়িতে বেরিয়েছিলেন। হঠাৎ অজ্ঞাতপরিচয় দুটো বাইক এসে তাঁদের পথ আটকান বলে সন্তুর অভিযোগ। বাইকে থাকা ব‍্যক্তিরা সন্তু ও পরিবারের সদস্যদের গালিগালাজ করতে থাকেন। সন্তুর দাবি তিনি ও তার স্ত্রী গাড়ি থেকে নামলে তাঁদের হেনস্থা করা হয়। হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।




ঘটনার পরই কলকাতা পুলিশ কমিশনার, ডিসি সাউথ ওয়েস্ট ডিভিশন ও সরশুনা থানার ওসিকে ইমেলে অভিযোগ জানান । প্রসঙ্গত গত সপ্তাহেই সন্তু গঙ্গোপাধ্যায় রাষ্ট্রিক্সের স্টুডিও তে এসে প্রাণনাশের আশঙ্কা করেছিলেন।




উল্লেখ্য, রাজ‍্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সন্তু গঙ্গোপাধ্যায় ২০২৪ সালের নভেম্বর মাসে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন। প্রায় ১ বছর কারাবাসে ছিলেন তিনি। ২০২৫ সালে জামিনে মুক্ত হন । সম্প্রতি তিনি রাজ সাক্ষী হতে চেয়ে সিবিআইয়ের কাছে আবেদন করেছেন। তারপর থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। নিরাপত্তা চেয়ে তিনি ইতিমধ্যেই কলকাতা পুলিশের সিপিকে চিঠি দিয়েছিলেন। নিরাপত্তা না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিষয়টি বিচারাধীন রয়েছে। তারই মাঝে সোমবার হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সন্তু ও তাঁর পরিবার দাবি এই অভিযুক্তর।

Comments


bottom of page