top of page

পাসপোর্ট ভেরিফিকেশনে বদলাচ্ছে নিয়ম!

Writer: Sujanita Bose
Sujanita Bose
Sep 26
1 min read

কলকাতায় পাসপোর্ট তৈরি বা পুনর্নবীকরণ সংক্রান্ত ভেরিফিকেশনে এবার পরিবর্তন! চলতি বছরের অক্টোবর মাস থেকেই বদলে যাচ্ছে দীর্ঘদিনের পুরনো প্রথা। এবার থেকে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য আর স্থানীয় থানায় দৌড়ঝাঁপ করতে হবে না সাধারণ নাগরিকদের।

সূত্রের খবর, এবার থেকে সম্পূর্ণ প্রক্রিয়াটি পরিচালিত হবে 'সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন' (Security Control Organisation বা SCO)-এর সরাসরি নিয়ন্ত্রণে। এতদিন পর্যন্ত এসসিও-র পাশাপাশি স্থানীয় থানাগুলিও ভেরিফিকেশনের দায়িত্বে যুক্ত থাকত, যার ফলে সময়ক্ষেপণ ও নানা জটিলতা দেখা দিত। সেই জট কাটাতে এবং সম্পূর্ণ প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও আধুনিক করতে গোটা দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের হাতে।


 
 
 

Comments


bottom of page