top of page

গুন্ডা দমন আইন কার্যকর নিয়ে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Writer: Sujanita Bose
Sujanita Bose
Sep 25
1 min read

গুন্ডা দমন আইন কার্যকর নিয়ে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী, বিলের একটি অংশ ইতিমধ্যেই আইন হিসেবে পাশ হয়েছে বিধানসভায়, জারি হয়েছে রাজ‍্যে। অপর একটি অংশ কার্যকর করার ক্ষেত্রে পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। কেন্দ্রীয়‍ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তা পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে, নবান্নে সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী।


সংবিধানের শিডিউল ৭ এবং আর্টিকেল ২৫৪(২) এর ক্ষমতা বলেই রাজ‍্যের তরফে গুন্ডা দমন আইন আনা হয়েছে। এই ক্ষমতা বলেই বিলের একটি অংশ ইতিমধ্যেই আইন হিসেবে লাগু করা হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী ।


শুভেন্দু অধিকারী বলেন, বিলটা স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হয়েছে। কোনও বিলের রাষ্ট্রপতির অ‍্যাসাইনমেন্ট অর্থাৎ সম্মতি নেওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রক হয়ে যেতে হয়।


সেক্ষেত্রে বিলের দুটো পার্ট রয়েছে। একটা পার্ট ইমপ্লিমেন্ট হয়েছে অর্থাৎ কার্যকর হয়েছে । যেখানে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে । সুদ সহ তিন গুণ টাকা আদায় করা হবে । আমরা অনেকগুলো অ‍্যাকশন নিয়েছি। আসানসোলে পুলিশ ফাঁড়ি ভাঙচুরে অ‍্যাকশন নেওয়া হয়েছে।


দ্বিতীয় পার্ট প্রিভেন্টিং অ‍্যারেস্ট। বিলের কোথাও গুন্ডা বলে ভাষা নেই। এই বিল স্বচ্ছ এবং আমাদের ক্ষমতার মধ্যে থেকেই করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।


তিনি আরও বলেন, NDPS অ‍্যাক্ট যা বলা আছে অন্ধ্রপ্রদেশ ও কেরালা এনডিপিএস ক্ষেত্রে সিআরপিসি ও আইপিসি তে সংশোধনী এনেছিল। তাই তারা তাদের বিল রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিলেন।


মুখ‍্যমন্ত্রী বলেন আমরা এখানে তিন বছর পর্যন্ত সাজা, সেটিকে জামিন অযোগ্য হিসেবে রাখা হয়েছে। তাই পাঠানো হয়েছে। এখনও রাষ্ট্রপতির কাছে পৌঁছোয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রয়েছে । সরকার আলোচনা করেছে। আইন বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ নেওয়ার কাজ চলছে। স্বরাষ্ট্রমন্ত্রকের সিস্টেমের মধ্যে রয়েছে।

 
 
 

Comments


bottom of page