top of page

অতিরিক্ত ৬ মাস মেয়াদ বাড়ল রাজ‍্য পুলিসের ডিজি সিদ্ধিনাথ গুপ্তর

Writer: Rashtrix News Desk
Rashtrix News Desk
Oct 7
1 min read

পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ ডিরেক্টর জেনারেল (ডিজি) সিদ্ধনাথ গুপ্তর কর্মকালের মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

আগামী ৩১ অক্টোবরের পর থেকে আরও ৬ মাসের জন্য তাঁর চাকরির মেয়াদ বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্টস কমিটি (ACC)। জনস্বার্থ বিবেচনা করেই স্বরাষ্ট্র মন্ত্রকের এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে বলে কেন্দ্রের বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে।


১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার সিদ্ধনাথ গুপ্ত বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ ডিরেক্টর জেনারেল (ডিজিপি) ও আইজিপি পদে দায়িত্ব সামলাচ্ছেন। পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ৩১ অক্টোবর ২০২৬ সালে তাঁর চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, রাজ্য সরকারের বিশেষ আবেদনের ভিত্তিতে তাঁর কর্মকালের মেয়াদ বাড়াল কেন্দ্রীয় সরকার।

 
 
 

Comments


bottom of page