top of page

প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাই কোর্টের, বেতন বন্ধের নির্দেশ

Writer: Rashtrix News Desk
Rashtrix News Desk
Oct 6
1 min read

প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। একই সঙ্গে তাঁর অবিলম্বে বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছে আদালত।

প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে প্রশান্ত বর্মন আত্মসমর্পণ না করলে তাঁর সম্পত্তির তালিকা তৈরি করতে হবে। এরপর আদালত তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিতে পারে।

আদালতের এই নির্দেশের ফলে আত্মসমর্পণ না করলে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে আর্থিক ও সম্পত্তি সংক্রান্ত আরও কঠোর পদক্ষেপের সম্ভাবনা তৈরি হয়েছে।


Comments


bottom of page