top of page

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ! বিকাশরঞ্জন ভট্টাচার্যকে তলব করল গড়ফা থানা

Writer: Rashtrix News Desk
Rashtrix News Desk
4 days ago
1 min read

ধর্মীয় ভাবাবেগে আঘাত! এবার প্রবীন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে তলব

মঙ্গলবার তলব করল গরফা থানার পুলিশ।

গত সপ্তাহে বিকাশরঞ্জনের বাড়িতে হামলার ঘটনার পর তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই পোস্ট ঘিরে বিতর্ক। হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ আনা হয় বিকাশের বিরুদ্ধে। হিন্দুত্ববাদী সংগঠনের তরফে বিকাশরঞ্জনের বিরুদ্ধে গরফা থানায় লিখিত অভিযোগ করা হয়। তার ভিত্তিতে পুলিশ মামলা রুজু করেছে। এই মামলার প্রেক্ষিতে বিকাশকে মঙ্গলবার তলব করা হয়েছে।

Comments


bottom of page