top of page

দার্জিলিঙে তাকদহ হাসপাতালে ভয়াবহ ধস, চাপা পড়ে গুরুতর জখম ১

Writer: WTN  News Network
WTN News Network
Sep 25
1 min read
দার্জিলিঙের তাকদহ হাসপাতালে ভূমিধসের পর ধ্বংসস্তূপ

টানা বৃষ্টির মধ্যে শুক্রবার ভোরে দার্জিলিঙের তাকদহ ক্যান্টনমেন্ট হাসপাতালে ভয়াবহ ভূমিধস নামে। পাহাড়ের একটি বড় অংশ ধসে হাসপাতালের উপর আছড়ে পড়ে এবং পাথরের চাঁই ছাদ ভেঙে ভিতরে ঢুকে যায়।

ঘটনার সময় হাসপাতালের ওই অংশে ছ’জন আটকে পড়েছিলেন। তাঁদের মধ্যে পাঁচ জন ধ্বংসস্তূপ সরিয়ে বেরিয়ে আসতে সক্ষম হন। একজন পাথর ও কংক্রিটের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন। উদ্ধারকারী দল তাঁকে বের করে প্রথমে ঘটনাস্থলে চিকিৎসা দেয় এবং পরে দার্জিলিং জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

দার্জিলিং শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে রাংলিরাংলিয়ট ব্লকের প্রধান সরকারি স্বাস্থ্যকেন্দ্র তাকদহ ক্যান্টনমেন্ট হাসপাতাল। ধসের জেরে হাসপাতাল ভবনটিরও ক্ষতি হয়েছে। জেলা প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে।

গত কয়েক দিন ধরে দার্জিলিঙে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলছে। প্রাথমিক ভাবে বৃষ্টির কারণেই এই ধস বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, রোগীদের নিরাপত্তার বিষয়টিও প্রশাসনের নজরে রয়েছে।


Comments


bottom of page