টিস্যু পেপারে বোমাতঙ্কের হুমকি, কলকাতা বিমানবন্দরের ২৩ নম্বর গেট ঘিরে উদ্বেগ

ফের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা রাখা আছে বলে হুমকি দিয়ে মহিলা ওয়াশরুমের মধ্যে টিস্যু পেপারে বাংলায় লেখা পোস্টার।
পেপারে বাংলায় লেখা ২৩ নম্বর গেটে বোমা মজুদ আছে সিআইএসএফকে উড়িয়ে দেওয়া হবে।
সকাল আটটা পঞ্চান্ন মিনিটে নজরে আসে সাফাই কর্মীদের এর পর এই খবর যায় বিমানবন্দর অথরিটি, এবং সিআইএসএফের কাছে।
দ্রুততার সঙ্গে ২৩ নম্বর গেট খালি করে দেওয়া হয়, সিআইএসএফের ডগ স্কোয়াড, বোম স্কোয়াড, ঘিরে ফেলে তন্নতন্ন করে তল্লাশি চালায়।
চলতি মাসের ৮ তারিখে কলকাতা বিমানবন্দরে হুমকি দিয়ে ইমেইল আসার পর পুনরায় লেডিস ওয়াশরুমে টিস্যু পেপারে চিরকুটে এই ধরনের হুমকি মেল আসায় স্বাভাবিক ভাবেই আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।
চলতি বছরে ফেব্রুয়ারি মাস সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাসে এইভাবে কখনো চিরকুটে হুমকি কখনো ইমেইল মারফত হুমকি আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে বিমানবন্দরের যাত্রীদের মধ্যে।




Comments