top of page

মাস আর্ট প্রিভিউ শো মামলায় ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রীকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ

Writer: Rashtrix News Desk
Rashtrix News Desk
5 days ago
1 min read

মাস আর্ট প্রিভিউ শো মামলায় ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রীকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ। লালবাজারে মধুছন্দা সেন কে জিজ্ঞাসাবাদ গোয়েন্দাদের। ইন্দ্রনীল-মধুছন্দাকে একসাথে জিজ্ঞাসাবাদ, জিজ্ঞাসাবাদে দুজনের বয়ানে একাধিক ফারাক।

তদন্তে এখনও পর্যন্ত ৮ থেকে ৯ জনকে জিজ্ঞাসাবাদ লালবাজারের।

শারীরিক অসুস্থতার কারণে গরহাজির ইন্দ্রনীল কন্যা, বুধবার লালবাজারে হাজিরা দিতে পারেন তিনি।

ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে গঠিত সিটের সদস্য সংখ্যা আরও ৪ জন বাড়ানো হয়েছে। শুরুতে ৫ সদস্যের সিট গঠন করা হয় লালবাজারের তরফে। সদস্য বাড়ানোতে সিটের সংখ্যা বেড়ে হল ৯ জন।

পর্যটন দফতরের আধিকারিকদের সঙ্গে চিঠি দিয়ে যোগাযোগ করলেন লালবাজারের গোয়েন্দারা।

দফতরের মন্ত্রী যতদিন ধরে ছিলেন ইন্দ্রনীল সেন, সেই সময়কার বিস্তারিত তথ্য জানতে চায় গোয়েন্দারা। ইউনেস্কো-কে দ্বিতীয় চিঠি লালবাজারের তরফে।

Comments


bottom of page