top of page

১৩ সেপ্টেম্বর ব্লু লাইনে আংশিক বন্ধ কলকাতা মেট্রো, জেনে নিন সময় ও কোন স্টেশন প্রভাবিত

Writer: WTN  News Network
WTN News Network
Sep 12
1 min read

রবিবার, ১৩ সেপ্টেম্বর কলকাতা মেট্রোর ব্লু লাইনে আংশিক পরিষেবা ব্যাহত হবে। গীতাঞ্জলি ও কবি নজরুল স্টেশনের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজের পাশাপাশি ট্রাফিক ও পাওয়ার ব্লকের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোন অংশে বন্ধ থাকবে পরিষেবা?

সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে। তবে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত পরিষেবা চালু থাকবে।

সন্ধ্যা সাড়ে ৬টার পর দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত গোটা ব্লু লাইনে পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা। মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের আগে থেকেই বিকল্প যাতায়াতের পরিকল্পনা করে নিতে পরামর্শ দিয়েছে।

দুর্গাপুজোর আগে ছুটির দিনে কেনাকাটা ও যাতায়াত বাড়তে পারে বলে এই আংশিক পরিষেবা বন্ধে যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। সূত্র: সংবাদ প্রতিদিন।

Comments


bottom of page