top of page

রেকর্ড গড়ল ইভি বিক্রি! জুলাইয়ে সাড়ে তিন লক্ষের কাছাকাছি, প্রতি ৮টি গাড়ির ১টিই এখন বৈদ্যুতিক

Writer: Rashtrix News Desk
Rashtrix News Desk
Aug 8
1 min read

নয়াদিল্লি: জুলাই মাসে ভারতে ইলেকট্রিক গাড়ির খুচরো বিক্রি পৌঁছল সর্বকালীন রেকর্ড ৩ লক্ষ ২৭ হাজার ৯০১ ইউনিটে, আগের বছরের তুলনায় যা ৬৬ শতাংশেরও বেশি বেশি। ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনস (ফাডা)-র প্রকাশিত তথ্যে এই খবর জানা গিয়েছে।

এই বৃদ্ধির অর্থ, দেশে বিক্রি হওয়া প্রতি আটটি গাড়ির একটিই এখন বৈদ্যুতিক। ইলেকট্রিক দু'চাকার বিক্রি প্রথমবার দু'লক্ষের গণ্ডি পেরিয়েছে, ৮৮.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ২ লক্ষ ৪ হাজার ৩৬২ ইউনিটে।

এই বিভাগে শীর্ষস্থান ধরে রেখেছে টিভিএস মোটর (৫৫,৪৯৯ ইউনিট), তারপরেই বাজাজ অটো (৪৫,৬১৩) এবং এথার এনার্জি (৩০,৩৫৭)। তবে ওলা ইলেকট্রিকের বিক্রি ২৩.৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪,১০৬ ইউনিটে।

সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে বাণিজ্যিক ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে, প্রায় ১৮১ শতাংশ বেড়ে বিক্রি পৌঁছেছে ৩,৫৫৬ ইউনিটে। এই বিভাগে শীর্ষে টাটা মোটরস।

ফাডা-র ভাইস প্রেসিডেন্ট সাই গিরিধর জানিয়েছেন, এই পরিসংখ্যান প্রমাণ করে ইভি গ্রহণযোগ্যতা এখন আর ভবিষ্যতের সম্ভাবনা নয়, বাস্তব বাজার-চিত্র।

Recent Posts

See All
কিম কার্দাশিয়ানের 'স্কিমস' এবার ভারতে, রিলায়েন্স ব্র্যান্ডসের সঙ্গে হাত মিলিয়ে যাত্রা শুরু

কিম কার্দাশিয়ানের সহ-প্রতিষ্ঠিত বিশ্বখ্যাত শেপওয়্যার ও লাউঞ্জওয়্যার ব্র্যান্ড 'স্কিমস' এবার প্রবেশ করছে ভারতের বাজারে, রিলায়েন্স ব্র্যান্ডসের সঙ্গে একচেটিয়া অংশীদারিত্বের মাধ্যমে, প্রথম দোকান খুল

 
 
 

Comments


bottom of page