top of page

মোদীর পোস্ট ভুল করে আটকে দেওয়ার জের! ভারতের কাছে ক্ষমা চাইল মেটা, উঠল লিগাল সুরক্ষা কেড়ে নেওয়ার হুঁশিয়ারিও

Writer: Rashtrix News Desk
Rashtrix News Desk
Aug 9
1 min read

নয়াদিল্লি: গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফেসবুক পোস্ট ভুল করে আটকে দেওয়ার অভিযোগে দেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে ক্ষমা চাইলেন মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলান।

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশে দেওয়া মোদীর একটি ভিডিয়ো বার্তা সাময়িকভাবে আটকে দিয়েছিল ফেসবুক, পরে তা ফিরিয়ে দেওয়া হয়। মেটার দাবি, এটি একটি কারিগরি ত্রুটির ফল। কাপলান জানান, সংস্থার তরফে তিনি মন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন।

এর আগে একটি সংসদীয় কমিটি মেটার সিইও মার্ক জুকারবার্গের কাছে ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমাপ্রার্থনার দাবি জানিয়েছিল, এবং হুঁশিয়ারি দিয়েছিল যে তা না হলে ভারতে সংস্থার 'সেফ হারবার' আইনি সুরক্ষা প্রত্যাহারের সুপারিশ করা হতে পারে— যার ফলে ব্যবহারকারীদের পোস্ট করা বিষয়বস্তুর জন্য সরাসরি দায়বদ্ধ হতে হবে মেটাকে।

ব্যবহারকারীর সংখ্যার নিরিখে ভারত মেটার সবচেয়ে বড় বাজার, শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই দেশে ৬০ কোটিরও বেশি ব্যবহারকারী। শিশু সুরক্ষা সংক্রান্ত বিষয়েও ইনস্টাগ্রামের বিরুদ্ধে পৃথক তদন্তের মুখে সংস্থাটি।

Comments


bottom of page