top of page

বিরোধী বিক্ষোভের আবহে জ্ঞানেশ কুমারের ছত্তীসগঢ় সফর স্থগিত

Writer: Rashtrix News Desk
Rashtrix News Desk
Oct 7
1 min read

আগামী ৭ ও ৮ অক্টোবর ছত্তীসগঢ়ে যাওয়ার কথা ছিল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। সেই দু’দিনের সফর স্থগিত করা হয়েছে। ছত্তীসগঢ়ের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, ‘অনিবার্য কারণেই’ সফরটি স্থগিত করা হয়েছে।

জ্ঞানেশ কুমারের সঙ্গে নির্বাচন কমিশনের কয়েক জন শীর্ষ আধিকারিকেরও সফরে যাওয়ার কথা ছিল। সূচিতে ছিল দান্তেওয়াড়ার দন্তেশ্বরী মন্দির, বস্তারের চিত্রকোট জলপ্রপাত এবং কবীরধামের ভোরমদেও মন্দির। তাঁকে ‘স্টেট গেস্ট’ হিসেবে স্বাগত জানানোর প্রস্তুতিও নিয়েছিল ছত্তীসগঢ় সরকার।

ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR নিয়ে বিরোধীদের প্রতিবাদ এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির মধ্যেই এই সফর স্থগিত হল। ৬ অক্টোবর দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের দিকে মিছিল করতে বাধা দেওয়ার পর বিরোধী সাংসদেরা দীর্ঘ সময় বিক্ষোভ দেখান।

ছত্তীসগঢ়ের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, নির্বাচন কমিশনের কাছ থেকে নতুন তারিখ পাওয়া গেলে তা আলাদা করে জানানো হবে।


Comments


bottom of page