top of page

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা, SIR নিয়ে তদন্ত ও ফৌজদারি পদক্ষেপের আর্জি

Writer: WTN  News Network
WTN News Network
Sep 25
1 min read

SIR বা ভোটার তালিকার Special Intensive Revision ঘিরে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে Chief Election Commissioner জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল হয়েছে। আবেদনে তাঁর বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপ এবং SIR-সংক্রান্ত সিদ্ধান্ত ও সফটওয়্যার পরিবর্তন নিয়ে তদন্তের দাবি জানানো হয়েছে।

আবেদনকারী আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠীর বক্তব্য অনুযায়ী, কমিশনের অন্য দুই নির্বাচন কমিশনারের সম্মতি ছাড়া নেওয়া হয়েছে বলে অভিযোগ করা সিদ্ধান্ত, নির্দেশিকা এবং সফটওয়্যার পরিবর্তনকে অসাংবিধানিক ও বাতিল ঘোষণার আবেদনও করা হয়েছে।

Representation of the People Act, 1950-এর Section 32-এর অধীনে জ্ঞানেশ কুমার এবং আরও কয়েক জন আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত ও ফৌজদারি পদক্ষেপের নির্দেশ চাওয়া হয়েছে।

আবেদনে SIR চলাকালীন প্রায় ১৩ কোটি নাম ভোটার তালিকার খসড়া থেকে বাদ পড়ার অভিযোগের তদন্তে অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে SIT বা বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠনের আর্জিও রয়েছে।

এই আবেদনটি এমন সময় এসেছে যখন বিভিন্ন প্রতিবেদনে নির্বাচন কমিশনের দুই সদস্য সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক যোশীর একাধিক আপত্তির কথা প্রকাশ্যে এসেছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্তগুলি সর্বসম্মত ছিল এবং অভ্যন্তরীণ নোট বা মতপার্থক্য প্রাতিষ্ঠানিক deliberation-এর অংশ।


Comments


bottom of page