top of page

আড়ায় মহানন্দা এক্সপ্রেস লাইনচ্যুত, বড় দুর্ঘটনা এড়ানো গেল

Writer: WTN  News Network
WTN News Network
Sep 6
1 min read

রবিবার ভোরে বিহারের আড়া রেলস্টেশনের কাছে মহানন্দা এক্সপ্রেসের দুটি কোচ লাইনচ্যুত হয়। ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। আলিপুরদুয়ার-নিউ দিল্লি রুটের ট্রেনটি ভোর প্রায় ৪টার সময় আড়া জংশনের ইয়ার্ডের কাছে দুর্ঘটনার কবলে পড়ে।

ঘটনার পর রেল আধিকারিক ও প্রযুক্তিগত কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামতির কাজ শুরু করেন। এখনও পর্যন্ত কোনও যাত্রীর আহত হওয়ার সরকারি খবর পাওয়া যায়নি।

রেল পরিষেবায় প্রভাব

লাইনচ্যুতির জেরে আপ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। ট্র্যাক ও সিগন্যালিং ব্যবস্থা পরীক্ষা করে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

Comments


bottom of page